সর্বশেষ

বিপিএলে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে বিসিবির দল চট্টগ্রাম

  • 5:57 am - December 27, 2025
  • পঠিত হয়েছে:২০৫ বার
নোয়াখালীকে ৬৫ রানে হারালো চট্টগ্রাম৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ ডিসেম্বর-বিপিএল শুরুর আগের দিন সকালে বদলে গিয়েছিল চট্টগ্রাম রয়েলসের মালিকানা। পরবর্তীতে বিসিবি দায়িত্ব নিয়েছে। দলটিতে নেই কোনো বিদেশি তারকা, সেই চট্টগ্রাম আজ বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে খালেদ মাহমুদ সুজনের দল নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে দিয়েছে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রামের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় ১০৯ রানেই থেমেছে নোয়াখালীর ইনিংস। ফলে ৬৫ রানের জয় নিয়ে টুর্রামেন্ট শুরু করল শেখ মেহেদীর দল।

বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না সাদাকাত ও হাবিবুর রহমান সোহানের। প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারালেও তৃতীয় ওভারে সোহানকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের বলে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সোহান আউট হন ৭ বলে ১৫ রান করে।

পরের ওভারে ফেরেন সাব্বির হোসেনও। এরপরের ওভারে সৈকত আলীর উইকেট নেন তানভীর ইসলাম। এদিন দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি জাকের আলীও। মেহেদীর বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন ১২ বলে ৬ রান করে।

দ্রুতই চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে নোয়াখালী। দ্রুত রান তুলতে পারছিলেন না সাদাকাত-হায়দারও।

তবে মুকিদুল ইসলাম মুগ্ধ ও তানভিরের করা দুই ওভারে দ্রুত রান তুলতে চেষ্টা করেন তারা দুজন। আক্রমণাত্বক হয়ে ওঠার চেষ্টায় ২৮ বলে ৩৮ রান করে আউট হয়েছেন সাদাকাত। আবু হায়দার রনির বলে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় তানভীরের হাতে ক্যাচ দিয়েছেন বাঁহাতি এই ওপেনার।

পরের ওভারে তানভীরকে টানা দুই বলে দুই ছক্কা মারেন হায়দার। পরের বলেও ছক্কা মারতে চেয়েছিলেন। পরে সেই তানভীরের বলেই মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়েছেন ২৪ বলে ২৮ রান করে। পরের বলে আউট হয়েছেন হাসান মাহমুদ। ১০০ রানে ৭ উইকেট হারানোর পর কেউই সেভাবে কিছু করতে পারেননি।

শেষ পর্যন্ত ১০৯ রানে অল আউট হয় নোয়াখালী। চট্টগ্রামের হয়ে তানভীর ৩টি এবং মেহেদী, শরিফুল ও মুগ্ধ ২টি করে উইকেট নিয়েছেন।

এর আগে, চট্টগ্রামের হয়ে মির্জা বেগ একাই বড় ইনিংস খেলেন। পুরো ২০ ওভার ব্যাটিং করলেও ৬৯ বল খেলে ৭ চার ও ২ ছয়ে করেন ৮০ রান। হাসান মাহমুদের বলে এলবিডব্লিউ হন তিনি। এদিন মোহাম্মদ নাঈম শেখ থামেন ১১ বলে ১১ রান করে। তারপর মাহফিজুল ইসলাম (১৬) ও মাহমুদুল হাসান জয় (১৭) রান করেন। সবশেষ অধিনায়ক মেহেদী হাসান ১৩ বলে ২৬ রানের ইনিংস খেললেও দলীয় রান দাঁড়ায় ১৭৪, উইকেট ৬টি হারিয়ে।

এই শাখার আরও খবর

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au