সর্বশেষ

এবার মাঠ ছাড়িয়ে আদালতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা

  • 6:01 am - December 27, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ ডিসেম্বর-স্প্যানিশ ফুটবলের বহুল আলোচিত ‘নেগ্রেইরা কেলেঙ্কারি’ নতুন মোড় নিয়েছে। বার্সেলোনার ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত সব ধরনের আর্থিক নিরীক্ষা প্রতিবেদন, ফরেনসিক বিশ্লেষণ এবং অভ্যন্তরীণ তদন্তের পূর্ণাঙ্গ কপি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে রিয়াল মাদ্রিদ।

রিয়ালের দাবি, সাবেক রেফারি কর্মকর্তা হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরাকে দেওয়া বিপুল অর্থের উৎস এবং এর বৈধতা যাচাই করতে বিশ্বখ্যাত অডিট প্রতিষ্ঠানগুলোর (কেপিএমজি, পিডব্লিউসি, ডেলয়েট) করা প্রতিবেদনগুলো পর্যালোচনা করা জরুরি।

সাবেক লা লিগা রেফারি জাভিয়ার এসত্রাদা ফের্নান্দেসের মাধ্যমে আদালতের কাছে এই আবেদন জানিয়েছে লস ব্লাঙ্কোসরা। তারা মূলত ২০২৩ সালে বার্সেলোনার জমা দেওয়া ৬০০টির বেশি আর্থিক নথির পূর্ণ অধিকার চাইছে। রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ একে ফুটবল ইতিহাসের ‘সবচেয়ে বড় কেলেঙ্কারি’ বলে অভিহিত করেছেন। তিনি স্পেনের রেফারিং কাঠামো ও ফুটবল কর্তৃপক্ষের নিরপেক্ষতা নিয়ে কঠোর সমালোচনা করেন।

পেরেজের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা। তিনি দাবি করেছেন, বার্সেলোনার সাফল্যে ঈর্ষান্বিত হয়েই রিয়াল মাদ্রিদ এমন ‘মিথ্যা প্রচারণা’ চালাচ্ছে।

লাপোর্তার মতে, মাঠের প্রতিদ্বন্দ্বিতায় পেরে উঠতে না পেরেই রিয়াল এখন আদালতের আশ্রয় নিয়ে বার্সার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। দুই ক্লাবের এমন অনড় অবস্থানে স্প্যানিশ ফুটবল বিশ্বে উত্তাপ চরমে পৌঁছেছে।

এই শাখার আরও খবর

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au