বাংলাদেশ

রাজবাড়ীতে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা: সম্রাটের আসল পরিচয় নিয়ে ধোঁয়াশা

  • 1:45 pm - December 27, 2025
  • পঠিত হয়েছে:১৭০ বার
গণপিটুনির ঘটনা বেড়েই চলেছে, ছবিঃবিবিসি

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- রাজবাড়ীর পাংশা উপজেলায় একজনকে পিটিয়ে হত্যার অভিযোগকে ঘিরে দেশজুড়ে আলোচনা তৈরি হয়েছে। নিহত ব্যক্তি অমৃত মণ্ডল, যিনি এলাকায় ‘সন্ত্রাসী সম্রাট’ নামে পরিচিত ছিলেন বলে পুলিশের দাবি। ঘটনাটি ঘিরে এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে, যার একটি হত্যা মামলা।

বুধবার গভীর রাতে পাংশার হোসেনডাঙা গ্রামে এই গণপিটুনির ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী, চাঁদাবাজির সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে অমৃত মণ্ডল ও তার সহযোগী সেলিম। পরে বিক্ষুব্ধ জনতার মারধরে অমৃত মণ্ডলের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘সম্রাট’ নামটি দীর্ঘদিন ধরেই পাংশা এলাকায় আতঙ্কের প্রতীক ছিল। স্থানীয়দের অভিযোগ, এই নাম ব্যবহার করে চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চলত। পুলিশের দাবি, সম্রাটের প্রকৃত পরিচয় অমৃত মণ্ডল এবং তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা ছিল।

এই ঘটনায় রাজবাড়ীর পাংশা মডেল থানায় তিনটি মামলা দায়ের হয়েছে

তবে নিহতের পরিবার বিষয়টি ভিন্নভাবে দেখছে। অমৃত মণ্ডলের ভাই অমিয় মণ্ডল জানিয়েছেন, তার ভাই প্রায় ১২ থেকে ১৪ বছর আগে ভারতে চলে গিয়েছিলেন এবং পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। ‘সম্রাট’ নামের সন্ত্রাসীর সঙ্গে অমৃত মণ্ডলের সরাসরি সম্পৃক্ততা নিয়েও তারা নিশ্চিত নন বলে দাবি করেন।

পুলিশ জানায়, ঘটনার রাতে ছয় থেকে সাতজনের একটি সশস্ত্র দল কৃষক শহীদ শেখের বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে এবং তার ছেলে ও ভাতিজাকে মারধর করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করা হয়। এ সময় গ্রামবাসী সম্রাট ও সেলিমকে ধরে ফেলেন।

রাত সোয়া বারোটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক অমৃত মণ্ডলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সেলিম চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের দাবি, উদ্ধারকালে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তিনটি মামলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। শহীদ শেখের পরিবার চাঁদাবাজির অভিযোগে মামলা করেছে। নিহতের ভাই অমিয় মণ্ডলের স্বাক্ষরে একটি হত্যা মামলাও দায়ের হয়েছে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু বিদেশি গণমাধ্যমে সাম্প্রদায়িক হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি বিবৃতি দিয়ে জানায়, ঘটনাটি সাম্প্রদায়িক নয়। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতির ফল।

বিবৃতিতে আরও বলা হয়, নিহত ব্যক্তির ধর্মীয় পরিচয় সামনে এনে ঘটনাটিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। সরকার আইনবহির্ভূত কর্মকাণ্ড, গণপিটুনি বা সহিংসতাকে সমর্থন করে না বলেও স্পষ্ট করা হয়েছে।

পুলিশ বলছে, পুরো ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au