সর্বশেষ

অনলাইন বিকৃতির বিরুদ্ধে আইনি লড়াই শিল্পা শেঠির

  • 10:38 pm - December 27, 2025
  • পঠিত হয়েছে:২০ বার

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- সামাজিক মাধ্যমে নিজের বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে আদালতের শরণাপন্ন হলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। তাঁর অভিযোগ, কৃত্রিম প্রযুক্তির মাধ্যমে তাঁর কণ্ঠস্বর ও চেহারা বিকৃত করে একাধিক ছবি ও ভিডিও তৈরি করা হয়েছে। এবং তা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

সম্প্রতি আর্থিক প্রতারণা সংক্রান্ত অভিযোগ এবং রেস্তোরাঁয় গোলমালের ঘটনার পর এবার এই নতুন সমস্যার মুখে পড়লেন শিল্পা। তাঁর দাবি, এই ভুয়া ও বিকৃত কনটেন্টের কারণে শুধু তাঁর ব্যক্তিগত জীবনেই নয়, দর্শকের কাছেও তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি নিরাপত্তার অভাবও অনুভব করছেন তিনি।

শিল্পার অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখে বম্বে হাইকোর্ট জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। শুনানিতে বিচারপতি মন্তব্য করেন, কোনও ব্যক্তিকে এভাবে হেনস্থা করা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। কারও অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো বিকৃত করে প্রকাশ করা অপরাধ।

হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, অবিলম্বে এই ধরনের সমস্ত বিকৃত ছবি ও ভিডিও মুছে ফেলতে হবে। পাশাপাশি আদালত জানিয়ে দিয়েছে, ডিজিটাল মাধ্যমে কারও ভাবমূর্তি নষ্ট করার কোনও অধিকার কারও নেই।

এই শাখার আরও খবর

সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

মেলবোর্ন, ১ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০…

বছর শেষে দেশে ফিরতে আশাবাদী সাকিব

মেলবোর্ন, ১ মে- দীর্ঘ সময় ধরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে নিজেই সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত…

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভিসা…

সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্তের আশঙ্কা ছিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১ মে- জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই তারা অনেক বিষয়ে আপস করেছিলেন…

৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

মেলবোর্ন, ১ মে- বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নতুন এক মাইলফলক স্থাপন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au