সর্বশেষ

রানার হ্যাটট্রিকের পরও সিলেটের কাছে হারল নোয়াখালী

  • 5:12 am - December 28, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
শ্বাসরুদ্ধকর ম্যাচে সিলেটের জয় ১ উইকেটে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ ডিসেম্বর-ইনিংসের শেষ ৩ ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ২৪ রান। ১৮তম ওভার করতে এসে ৫ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৩ উইকেট নেন মেহেদি হাসান রানা। তাতেই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। মাত্র ৬ রান দিয়ে ১৯তম ওভার শেষ করেন হাসান। ফলে শেষ ওভারে জয়ের সমীকরণ দাঁড়ায় ১৩ রানে। এক ছক্কা-চারে সেই সমীকরণ মিলিয়েছে সিলেট।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে নোয়াখালী। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬১ রান করেছেন অঙ্কন। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই সায়িম আইয়ুবকে হারায় সিলেট। ডাক খেয়ে ফেরেন এই পাকিস্তানি ওপেনার। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার রনি তালুকদারও। তার ব্যাট থেকে এসেছে ৭ রান। আসরে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া জাকির হোসেন করেছেন ১৩ রান।

৩৪ রানে ৩ উইকেট হারানো সিলেটের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন। ৪১ বলে ৬০ রানের ইনিংস খেলে দলকে জয়ের ভিত গড়ে দেন ইমন। তবে তার বিদায়ের পরপরই ধস নামে সিলেটের ব্যাটিং অর্ডারে।

৩৭ বলে ৩৩ রান করে ফেরেন মিরাজ। ব্যর্থ ছিলেন আফিফ, নাসুমরাও। ফলে শেষদিকে আবার ম্যাচে ফেরে নোয়াখালী। এমন বিপদের সময় ১৩ বলে ১৬ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন ইথান ব্রুকস।

এর আগে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় নোয়াখালী। আমিরের আউট সুইং বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মাজ সাদাকাত। ডাক খেয়েছেন আরেক ওপেনার হাবিবুর রহমান সোহানও। ২ বল খেলে খালেদের বলে আউট হয়েছেন তিনি। দুই ওপেনার ডাক খেয়ে সাজঘরে যাওয়ার পর দলের বিপদ আরো বাড়িয়েছেন তিনে নামা হায়দার আলি। এই পাকিস্তানি ব্যাটারও রানের খাতা খুলতে পারেননি। অর্থাৎ প্রথম তিন ব্যাটারের সবাই ডাক খেয়েছেন। ফলে ৯ রানেই ৩ উইকেট হারায় তারা।

দলের এমন বিপদে হাল ধরেন সৈকত আলি ও সাব্বির হোসেন। ২৯ বলে ২৪ রান করেন সৈকত। আর ১৫ বলে ১৫ রান এসেছে সাব্বিরের ব্যাট থেকে। এরপর জাকের আলি ও অঙ্কন মিলে দারুণ জুটি গড়েন। ২৯ রান করে জাকের ফিরলে ভাঙে ৬৬ রানের সপ্তম উইকেট জুটি।

জাকের থিতু হয়ে ফিরলেও ফিফটি পেয়েছেন অঙ্কন। ৪৬ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। শেষ পর্যন্ত ৫১ বলে অপরাজিত ৬১ রান এসেছে তার ব্যাট থেকে।

এই শাখার আরও খবর

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন…

শিশু ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

ওটিএন বাংলা রিপোর্ট : জামালপুরের দেওয়ানগঞ্জে ১৫ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুর (২৭) নামের এক মসজিদের ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড…

নানা ধর্ম, নানা দেশের মানুষের মিলনমেলা এসপিইউভিকের দুর্গাপূজা: প্রবাসে বাঙালির শিকড়ের টান

ওটিএন বাংলা, মেলবোর্ন: প্রবাসে দুর্গাপূজা শুধু দেবীর আরাধনার উপলক্ষ নয়; শিকড়ের কাছে ফিরে যাওয়া, নিজের ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ারও এক আপন…

ট্রাম্পকে ‘দুর্নীতিগ্রস্ত সরকার’ বলে তুলাধোনা করলেন ওবামা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতি, ইরাননীতি ও হোয়াইট হাউসের সংস্কারকাজ নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au