সর্বশেষ

টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এবার মুখ খুললেন নাজমুল শান্ত

  • 5:17 am - December 28, 2025
  • পঠিত হয়েছে:২১৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ ডিসেম্বর-সবশেষ কয়েক মাস ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের বাইরে আছেন নাজমুল হোসেন শান্ত। তবে চলমান বিপিএলের দুই ম্যাচেই দারুণ এই ব্যাটিং করেছেন। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচে করেছেন ৩৭ রান।

রানে থাকায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নিজেকে দেখেন কি না শান্ত? এমন প্রশ্নের জবাবে শান্ত বলেছেন, ‘সিলেকশন, ওয়ার্ল্ড কাপে যাব, যাব না এটা নিয়ে আমি একদমই ভাবছি না। কারণ এটা আমার পার্ট না। আমি একদমই চিন্তা করছি যে কীভাবে আমি নিয়মিত ধারাবাহিকভাবে রান করতে পারি এবং দলের ওপর ওই অবদানটা রাখতে পারি।’

সর্বশেষ বিপিএলে মাত্র ৫ ম্যাচে খেলতে পেরেছিলেন শান্ত। ফরচুন বরিশালের হয়ে আসরটির শুরুর দিকে কিছু ম্যাচে সুযোগ পেলেও শেষের দিকে আর জায়গা হয়নি তার। ৫ ইনিংসে মাত্র ৫৬ রান এসেছিল তার ব্যাট থেকে। এবার নিজেকে ফিরে পেয়েছেন শান্ত।

তিনি বলেছেন, ‘যেটা আমার কপালে আছে সেটা তো আছেই। আমার কাজ হলো পারফর্ম করা রান করা যেটা আমি করার চেষ্টা করব। ভবিষ্যতে যদি সুযোগ হয় খুবই ভালো আলহামদুলিল্লাহ, যদি না হয় আবার চেষ্টা করব কীভাবে আমি কামব্যাক করতে পারি।’

এই শাখার আরও খবর

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন…

শিশু ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

ওটিএন বাংলা রিপোর্ট : জামালপুরের দেওয়ানগঞ্জে ১৫ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুর (২৭) নামের এক মসজিদের ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড…

নানা ধর্ম, নানা দেশের মানুষের মিলনমেলা এসপিইউভিকের দুর্গাপূজা: প্রবাসে বাঙালির শিকড়ের টান

ওটিএন বাংলা, মেলবোর্ন: প্রবাসে দুর্গাপূজা শুধু দেবীর আরাধনার উপলক্ষ নয়; শিকড়ের কাছে ফিরে যাওয়া, নিজের ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ারও এক আপন…

ট্রাম্পকে ‘দুর্নীতিগ্রস্ত সরকার’ বলে তুলাধোনা করলেন ওবামা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতি, ইরাননীতি ও হোয়াইট হাউসের সংস্কারকাজ নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au