সর্বশেষ

রোনালদোর জোড়া গোলে আল ওখুদকে ৩-০ গোলে হারাল আল নাসর

  • 2:22 pm - December 28, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ ডিসেম্বর-মাইলফলকের ম্যাচ জয় দিয়ে রাঙালেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার জোড়া গোলে জয় পেলো আল নাসর। সৌদি প্রো লিগের ম্যাচে আল ওখুদকে ৩-০ গোলে হারালো তারা।

মাঠে নেমেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেন সিআর সেভেন। পেশাদার ফুটবলার হিসেবে ২৩ বছরের ক্যারিয়ারে এটি ছিলো রোনালদোর এক হাজার তিনশ’তম ম্যাচ। তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন আর মাত্র দুজন ফুটবলার। আর মাইলফলক মানেই যেন রোনালদোর জ্বলে উঠা।

আল ওখুদের বিপক্ষে শুরু থেকেই পর্তুগিজ ফুটবলার ছিলেন দারুণ ছন্দে। ৩১ মিনিটে সতীর্থের কর্নারে হেড করে দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো। আর প্রথমার্ধ্বের যোগ করা সময়ে পূরণ করেন জোড়া গোল।

পায়ের আলতো টোকায় প্রতিপক্ষের গোলকিপারকে বোকা বানান রোনালদো। যা তার ক্যারিয়ারের ৯৫৬তম। এরপর বিরতি থেকে ফিরে দলের হয়ে তিন নম্বর গোল করেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স।

হ্যাটট্রিক হতে পারতো রোনালদোর। কিন্তু গোল করলেও তা বাতিল হয়ে যায় অফসাইডে। শেষ পর্যন্ত ৩-০’তেই জিতে মাঠ ছাড়ে আল নাসর।
মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত রোনালদোর আল নাসর। টানা দশ ম্যাচ জিতেছে তারা। প্রো লিগে ১০ ম্যাচে রোনালদোর গোল ১২টি।

এই শাখার আরও খবর

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন…

শিশু ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

ওটিএন বাংলা রিপোর্ট : জামালপুরের দেওয়ানগঞ্জে ১৫ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুর (২৭) নামের এক মসজিদের ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড…

নানা ধর্ম, নানা দেশের মানুষের মিলনমেলা এসপিইউভিকের দুর্গাপূজা: প্রবাসে বাঙালির শিকড়ের টান

ওটিএন বাংলা, মেলবোর্ন: প্রবাসে দুর্গাপূজা শুধু দেবীর আরাধনার উপলক্ষ নয়; শিকড়ের কাছে ফিরে যাওয়া, নিজের ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ারও এক আপন…

ট্রাম্পকে ‘দুর্নীতিগ্রস্ত সরকার’ বলে তুলাধোনা করলেন ওবামা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতি, ইরাননীতি ও হোয়াইট হাউসের সংস্কারকাজ নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au