সর্বশেষ

ইপিএলে অঘটনের রাতে চেলসিকে হারালো অ্যাস্টন ভিলা

  • 2:34 pm - December 28, 2025
  • পঠিত হয়েছে:১৭২ বার
২-১ ব্যবধানে জিতে ১১১ বছরের রেকর্ড গড়ল ভিলা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ ডিসেম্বর-যে ছন্দ নিয়ে আসর শুরু করেছিল চেলসি, বর্তমানে তারা সেই অবস্থানে নেই। বিশেষ করে ডিসেম্বরে সবমিলিয়ে ৭ ম্যাচে তাদের জয় স্রেফ দু’টি, বাকি তিনটিতে হার ও দুটি ড্র। এবার ঘরের মাঠে মেন ইন ব্লুরা অ্যাস্টন ভিলার কাছে ধরাশায়ী হয়েছে। যদিও ম্যাচের প্রথমার্ধে তাদেরই আধিপত্য ছিল, পিছিয়ে পড়েও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জিতেছে ভিলা। একইসঙ্গে স্পর্শ করেছে নিজেদের ১১১ বছরের পুরোনো এক রেকর্ড।

প্রিমিয়ার লিগের ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে অ্যাস্টন ভিলাকে আতিথ্য দিতে নামে চেলসি। যেখানে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা, ৬২ শতাংশ পজেশনের পাশাপাশি ১৫ শটের মধ্যে তারা ৪টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ১২ শটের মধ্যে ৯টি লক্ষ্যে ছিল ভিলার। যদিও তারা ৩৭ মিনিটে পিছিয়ে পড়ে চেলসির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর গোলে। এরপর ওলি ওয়াটকিন্স জোড়া গোলে তাদের উদ্ধার করেছেন।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিক চেলতি একের পর এক আক্রমণে ভিলাকে তটস্থ করে রাখে। যেখানে প্রথমার্ধে তারা ১০টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখে, একই সময়ে ভিলা লক্ষ্যে রাখতে পারেনি কোনো শটই। এরই মাঝে ৩৭ মিনিটে রিচ জেমসের দারুণ কৃতিত্বে গোলের সুযোগ পেয়ে যান জোয়াও পেদ্রো। ইংলিশ ডিফেন্ডারের বাঁক নেওয়া কর্নারে গোলমুখে কয়েকজনের মাঝখান দিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পা স্পর্শ করে ভিলার জালে জড়ায়। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সেটি বাঁচানোর সুযোগই মেলেনি।

বিরতির পর জ্বলে ওঠে অ্যাস্টন ভিলা। গোল পেতে মরিয়া দলটি বদলি নামানো ওলি ওয়াটকিন্সের গোলে গোলে ৬৩ মিনিটে ম্যাচে ফেরে। এই ইংলিশ ফরোয়ার্ড সতীর্থের বাড়ানো পাস ধরে শট নেন, যা আগুয়ান গোলরক্ষকের গায়ে লেগে ভিলার জালে জড়ায়। একের পর আক্রমণ ধরে রেখে ৮৪ মিনিটে লিডও পেয়ে যায় সফরকারীরা। ওয়াটকিন্স এবার গোলটি করেন কর্নারে উড়ে আসা বলে হেড দিয়ে। তাতেই চেলসির ২-০ ব্যবধানে হার নিশ্চিত হয়ে যায়।

এ নিয়ে এবারের প্রিমিয়ার লিগে টানা অষ্টম ম্যাচ জিতল ভিলা। সব প্রতিযোগিতা মিলিয়ে সেই সংখ্যাটি ১১, ১১১ বছর আগে তারা সমানসংখ্যক টানা ম্যাচ জয়ের কীর্তি গড়েছিল। কেবল তাই নয়, প্রিমিয়ার লিগেও এবার তারা শীর্ষ তিনে অবস্থান ধরে রেখেছে শক্তভাবেই। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৩৯। সমান ম্যাচ খেলে শীর্ষ দুইয়ে যথাক্রমে আর্সেনাল (৪২) ও ম্যানচেস্টার সিটি (৪০)। লিভারপুল চারে আছে ৩২ পয়েন্ট নিয়ে।

এই শাখার আরও খবর

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন…

শিশু ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

ওটিএন বাংলা রিপোর্ট : জামালপুরের দেওয়ানগঞ্জে ১৫ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুর (২৭) নামের এক মসজিদের ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড…

নানা ধর্ম, নানা দেশের মানুষের মিলনমেলা এসপিইউভিকের দুর্গাপূজা: প্রবাসে বাঙালির শিকড়ের টান

ওটিএন বাংলা, মেলবোর্ন: প্রবাসে দুর্গাপূজা শুধু দেবীর আরাধনার উপলক্ষ নয়; শিকড়ের কাছে ফিরে যাওয়া, নিজের ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ারও এক আপন…

ট্রাম্পকে ‘দুর্নীতিগ্রস্ত সরকার’ বলে তুলাধোনা করলেন ওবামা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতি, ইরাননীতি ও হোয়াইট হাউসের সংস্কারকাজ নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au