আলী খামেনির শেষকৃত্যের সময়সূচি ঘোষণা করল ইরান
মেলবোর্ন, ২৪ জুন- চলতি বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে…
মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- রাশিয়ার সহায়তায় আরও তিনটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ইরান। রোববার রাশিয়ার সোয়ুজ লঞ্চারের মাধ্যমে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে থাকা দুই দেশের মধ্যে মহাকাশ সহযোগিতা ক্রমেই বিস্তৃত হচ্ছে।
ইরানি কর্তৃপক্ষ জানায়, নতুন করে উৎক্ষেপণ করা স্যাটেলাইটগুলোর নাম পায়া, জাফর–২ ও দ্বিতীয় কাউসার। এগুলো পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হয়েছে এবং মূলত কৃষি, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশ পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হবে।
রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জলালি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, সব ধরনের নিষেধাজ্ঞা ও হুমকি সত্ত্বেও স্যাটেলাইটগুলো ইরানি বিজ্ঞানীদের নকশা ও প্রযুক্তিতে তৈরি। পশ্চিমা দেশগুলোর চাপের মধ্যেও ইরানের প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ হিসেবে তিনি এ উৎক্ষেপণকে তুলে ধরেন।
জলালি আরও বলেন, রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা বিভিন্ন খাতে বিস্তৃত। কিছু বিষয় প্রকাশ্যে রয়েছে, আবার কিছু বিষয় ইচ্ছাকৃতভাবেই আলোচনার বাইরে রাখা হচ্ছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে কক্ষপথে স্যাটেলাইট স্থাপনের ক্ষেত্রে রাশিয়ার ওপর নির্ভরতা বাড়িয়েছে তেহরান। এর আগে ২০২২ সালের আগস্টে কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে রাশিয়ার মাধ্যমে ইরানি স্যাটেলাইট ‘খাইয়াম’ উৎক্ষেপণ করা হয়েছিল।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই মস্কো ও তেহরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে, রাশিয়ার সামরিক অভিযানে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করছে। তবে ইরান এসব অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au