বাথরুমে পড়ে মারা গেলেন প্রখ্যাত বলিউড নির্মাতা সঞ্জয় গুপ্ত
বলিউডের গ্যাংস্টার ড্রামা ও অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত পরিচালক সঞ্জয় গুপ্ত মারা গেছেন। মুম্বাইয়ে নিজের বাসভবনে বাথরুমে পড়ে মাথায় আঘাত পাওয়ার পর তাঁর…
মেলবোর্ন, ৩০ ডিসেম্বর: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে এক ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির কথা জানান।
রুহুল কবির রিজভী বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে বিএনপির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের সর্বস্তরের নেতাকর্মীরা সাত দিন কালো ব্যাজ ধারণ করবেন। শোক পালনকালে দলীয় কার্যালয়গুলোতে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, দলের চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় এবং নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোকবই খোলা থাকবে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভানুধ্যায়ীরা তাদের শ্রদ্ধা জানাতে পারবেন।
খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময়সূচি এবং আনুষ্ঠানিক কর্মসূচি পরবর্তীতে জানানো হবে বলে ব্রিফিংয়ে উল্লেখ করেন রিজভী।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় প্রধানের মৃত্যুতে ঘোষিত এই শোক কর্মসূচি মর্যাদার সঙ্গে পালনের জন্য দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au