সর্বশেষ

বুধবার মানিক মিয়ায় জানাজা শেষে স্বামীর কবরের পাশে খালেদা জিয়ার দাফন

  • 6:28 pm - December 30, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার

মেলবোর্ন, ৩০ ডিসেম্বর- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময়সূচি চূড়ান্ত হয়েছে। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্বামী মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এর আগে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ আমন্ত্রণে অংশ নেন। বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সাংবাদিকদের সামনে তুলে ধরেন আইন উপদেষ্টা।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বুধবার থেকে শুক্রবার পর্যন্ত জাতীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এই শোকের মুহূর্তে সবাইকে সংযম ও ধৈর্য ধরার আহ্বান জানান।

তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। এক মাসের বেশি সময় ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছিলেন। সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই শাখার আরও খবর

বাথরুমে পড়ে মারা গেলেন প্রখ্যাত বলিউড নির্মাতা সঞ্জয় গুপ্ত

বলিউডের গ্যাংস্টার ড্রামা ও অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত পরিচালক সঞ্জয় গুপ্ত মারা গেছেন। মুম্বাইয়ে নিজের বাসভবনে বাথরুমে পড়ে মাথায় আঘাত পাওয়ার পর তাঁর…

ঘরে ঘরে শিক্ষার্থীদের কান্না, শুধু ইংরেজিতেই ফেল আড়াই লাখ

ওটিএন বাংলা রিপোর্ট: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর অনেক শিক্ষার্থীর ঘরে নেমে এসেছে হতাশা। প্রত্যাশিত ফল না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন অনেকে। কেউ…

সুনামগঞ্জে যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর বাড়ি-দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী দুলাল মিয়ার বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে উপজেলার প্রত্যন্ত…

হুমকির অভিযোগে এলাকা ছাড়লেন মুক্তিযোদ্ধা মানিক পশারীর বোন

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলার পর হুমকির মুখে এলাকা ছেড়েছেন তার বোন হেনা বেগম। আতঙ্কে…

নেভিগেশনব্যবস্থা উন্নত করতে মহাকাশে ভারতের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ

ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘ন্যাভিক’ আরও শক্তিশালী করতে মহাকাশে নতুন স্যাটেলাইট ‘এনভিএস-০৩’ উৎক্ষেপণ করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা…

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার মাত্র ৫২%, বিপর্যয়ে হতাশায় শিক্ষার্থীরা

ওটিএন বাংলা রিপোর্ট : এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের ধস নেমেছে। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার মাত্র ৫২ দশমিক ১২ শতাংশ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au