সর্বশেষ

অতিরিক্ত ভক্তসমাগমে বিপাকে থালাপতি বিজয়

  • 11:46 pm - December 30, 2025
  • পঠিত হয়েছে:২১৪ বার

মেলবোর্ন, ৩০ ডিসেম্বর- পছন্দের তারকাকে কাছ থেকে একনজর দেখার আগ্রহ থাকে সবার। কখনো কখনো সেই আগ্রহ রূপ নেয় উন্মাদনায়। আর এতে বিপত্তিতে পড়েন সেই তারকা। এই যেমন অতি সম্প্রতি তেমনই একটি ‘বিব্রতকর’ পরিস্থিতিতে পড়েন দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেতা থালাপতি বিজয়।

এদিন অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, ভক্তদের হুড়োহুড়িতে অভিনেতার পরনের জামা পর্যন্ত ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছিল।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রবিবার রাতে মালয়েশিয়া থেকে চেন্নাই ফিরছিলেন বিজয়। সেখানে তিনি তার আসন্ন সিনেমা ‘জন নায়াগান’-এর অডিও লঞ্চ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন।

প্রিয় তারকাকে একনজর দেখার জন্য আগে থেকেই বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন হাজারো ভক্ত। বিজয় যখন টার্মিনাল থেকে বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন, তখনই শুরু হয় আসল বিপত্তি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, চেন্নাই বিমানবন্দরে নেমে নিজের গাড়ি পর্যন্ত পৌঁছানোই দায় হয়ে পড়ে বিজয়ের জন্য। একপর্যায়ে উন্মত্ত ভক্তরা অভিনেতার জামাকাপড় ধরে টানাটানি শুরু করেন। ভিড়ের চাপে ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন অভিনেতা। তবে দেহরক্ষীদের তৎপরতায় শেষ পর্যন্ত নিজেকে সামলে কোনোভাবে গাড়িতে ওঠে পড়েন এই সুপারস্টার।

তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কেবল থালাপতি বিজয়ই নন, সম্প্রতি নিধি আগারওয়াল, হর্ষবর্ধন রানে এবং সামান্থা রুথ প্রভুর সঙ্গেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, ইতোমধ্যে রাজনীতির জন্য অভিনয়কে বিদায় জানিয়েছেন বিজয়। সে হিসেবে ‘জন নায়াগান’ তার শেষ সিনেমা। আগামী বছরের আগামী ৯ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। এইচ বিনোথ পরিচালিত ছবিতে তার বিপরীতে আছেন পূজা হেগড়ে। এ ছাড়া আরও অভিনয় করেছেন ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি, মমিতা বাইজু প্রমুখ। কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির বাজেট প্রায় ৩০০ কোটি রুপি।

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au