সর্বশেষ

‘দিল্লি ক্রাইম’-এর পর ভিন্ন অবতারে হুমা কুরেশি

  • 12:01 am - December 31, 2025
  • পঠিত হয়েছে:৪২ বার

মেলবোর্ন, ৩০ ডিসেম্বর- ‘দিল্লি ক্রাইম’ সিরিজে বড়ি দিদি চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত অভিনেত্রী হুমা কুরেশি এবার নতুন রূপে আসছেন। যশ ও কিয়ারা আদভানির সঙ্গে অভিনীত ‘টক্সিক’ সিনেমায় তিনি ‘এলিজাবেথ’ চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি নির্মাতারা হুমা কুরেশির চরিত্র প্রকাশ করেছেন।

প্রকাশিত পোস্টারে হুমা কুরেশিকে কালো পোশাকে গথ কুইন বা ডার্ক অ্যাঞ্জেলের আদলে দেখা যায়। কবরস্থানের মতো একটি পরিবেশে ভিনটেজ গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা তার উপস্থিতি ছবিটির অন্ধকার ও রহস্যময় আবহের ইঙ্গিত দেয়।

চরিত্র নির্বাচন নিয়ে পরিচালক গীতু মোহনদাস বলেন, ‘এলিজাবেথের জন্য এমন একজন অভিনেত্রীর প্রয়োজন ছিল, যার মধ্যে থাকবে উচ্চমাত্রার অভিনয় দক্ষতা। হুমার মধ্যে আমি এটি দেখেছি, যা চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে।’ তিনি আরও জানান, এ সিনেমার মাধ্যমে হুমা কুরেশির অভিনয় জীবনে এক নতুন ও প্রভাবশালী অধ্যায় শুরু হবে।

মুভিটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে হুমা কুরেশি জানান, গীতু মোহনদাসের ভাবনা ও সাহসিকতাই তাকে এ প্রকল্পে যুক্ত হতে অনুপ্রাণিত করেছে। প্রথম বৈঠকেই এর ব্যাপ্তি তাকে মুগ্ধ করেছিল এবং এলিজাবেথ চরিত্রটি তার জন্য একটি বিশেষ অভিজ্ঞতা।

‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৬ সালের ১৯ মার্চ। একই দিনে মুক্তি পাবে রণবীর সিং অভিনীত অ্যাকশন ড্রামা ‘ধুরন্ধর ২’; ফলে বক্স অফিসে বড় ধরনের প্রতিযোগিতা দেখা যেতে পারে।

সিনেমাটি প্রথম ঘোষণা করা হয় ২০২৩ সালের ডিসেম্বরে ‘যশ ১৯’ ওয়ার্কিং টাইটেলে, যা যশের ১৯তম প্রধান চরিত্রের সিনেমা। ২০২৪ সালের আগস্টে বেঙ্গালুরুতে মুভিটির শুটিং শুরু হয়। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন রাজীব রবি।

এই শাখার আরও খবর

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

মেলবোর্ন, ১ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০…

বছর শেষে দেশে ফিরতে আশাবাদী সাকিব

মেলবোর্ন, ১ মে- দীর্ঘ সময় ধরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে নিজেই সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত…

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভিসা…

সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্তের আশঙ্কা ছিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১ মে- জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই তারা অনেক বিষয়ে আপস করেছিলেন…

৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

মেলবোর্ন, ১ মে- বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নতুন এক মাইলফলক স্থাপন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত…

ইরানে শক্তিশালী হামলার জন্য ট্রাম্পের অনুমতির অপেক্ষায় সেন্টকম

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে দেশটির বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু অত্যন্ত শক্তিশালী সামরিক হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au