সর্বশেষ

চলে গেলেন মার্কিন অভিনেতা আইজায়া হুইটলক

  • 2:22 am - January 01, 2026
  • পঠিত হয়েছে:৪৭ বার

মেলবোর্ন, ১ জানুয়ারী- এইচবিও নির্মিত ক্রাইম ড্রামা সিরিজ ‘দ্য ওয়্যার’-এর দুর্নীতিগ্রস্ত রাজনীতিকের চরিত্রে প্রশংসিত মার্কিন অভিনেতা আইজায়া হুইটলক জুনিয়র মারা গেছেন। স্থানীয় সময় গতকাল (৩০ ডিসেম্বর) ৭১ বছর বয়সে তিনি মারা যান।

অভিনেতার ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে অভিনেতার ম্যানেজার ব্রায়ান লিবম্যান লেখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি,আমার প্রিয় বন্ধু ও ক্লায়েন্ট আইজায়া হুইটলক জুনিয়র আমাদের ছেড়ে চলে গেছেন। যারা তাকে চিনতেন,তারাই তাকে ভালোবাসতেন। তিনি ছিলেন এক অসাধারণ অভিনেতা,আর তার চেয়েও ভালো মানুষ।

‘দ্য ওয়্যার’ সিরিজে কুখ্যাত রাজনীতিক ‘ক্লে ডেভিস’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন হুইটলক। বাল্টিমোর শহরের মাদকপাচার ও অপরাধ জগতের অন্ধকার দিক নিয়ে সাবেক সাংবাদিক ডেভিড সাইমনের বাস্তবধর্মী গল্পের ওপর নির্মিত হয়েছিল সিরিজটি।

তার স্মরণে হুইটলকের সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন। ছবিতে তার চোখে-মুখে ছিল প্রশান্ত হাসি। কয়েক দশকজুড়ে তার বিস্তৃত কর্মজীবনে ১২৫টিরও বেশি অভিনয়কৃত কাজ করেছেন হুইটলক। এছাড়া অস্কারজয়ী পরিচালক স্পাইক লির একাধিক চলচ্চিত্রেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এসব ছবির মধ্যে রয়েছে—‘শি হেইট মি’,‘টোয়েন্টি ফিফথ আওয়ার’,‘রেড হুক সামার’,‘চি-রাক’,‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ও ‘দ্য ফাইভ ব্লাডস।’

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় জন্ম নেয়া হুইটলক ছিলেন ১০ সন্তানের পরিবারের মধ্যম সন্তান। তার বাবা ছিলেন স্টিল মিলের কর্মী।

তিনি সাউথওয়েস্ট স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর সান ফ্রান্সিসকোর আমেরিকান কনজারভেটরি থিয়েটারে নাট্যকলা বিষয়ে পড়াশোনা করেন।

এই শাখার আরও খবর

ইরানে শক্তিশালী হামলার জন্য ট্রাম্পের অনুমতির অপেক্ষায় সেন্টকম

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে দেশটির বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু অত্যন্ত শক্তিশালী সামরিক হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল…

ইনুকে ‘টেনশন করতে না বলা’ সেই ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামি সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে আনা-নেওয়ার সময় ‘টেনশন না করতে বলা’ দুই…

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বিদেশের মানুষের মধ্যে শীর্ষে ভারত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ায় বসবাসরত বিদেশে জন্ম নেওয়া মানুষের নিজেদের দেশের তালিকায় বড় পরিবর্তন এসেছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো-এর সর্বশেষ তথ্য অনুযায়ী,…

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

বন্ডাই হামলা নিয়ে রয়্যাল কমিশনের প্রতিবেদন প্রকাশ, ১৪ দফা সুপারিশ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে সংঘটিত সন্ত্রাসী হামলার তদন্তে গঠিত রয়্যাল কমিশন তাদের অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে হামলার সময় দেশটির নিরাপত্তা…

আইএসআইএস-সম্পৃক্ত ১৩ নারী-শিশুর ফেরা নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ৩০ এপ্রিল- আইএসআইএসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সদস্য হিসেবে পরিচিত ১৩ জন নারী ও শিশুর সম্ভাব্য অস্ট্রেলিয়া প্রত্যাবর্তন নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে দেশটির সরকার।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au