সর্বশেষ

২০২৫ সালের ভারতীয় সিনেমার সেরা নায়কেরা

  • 4:03 pm - January 01, 2026
  • পঠিত হয়েছে:২৩৪ বার

মেলবোর্ন, ১ জানুয়ারি- ২০২৫ সাল ভারতীয় সিনেমার জন্য হয়ে উঠেছিল এক স্মরণীয় বছর। নানা ঘরানার গল্প, নতুন ভাবনা এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে এই বছর দর্শকদের সঙ্গে গভীর সংযোগ তৈরি করে নেয় বলিউড অভিনেতারা। শহুরে আবেগঘন গল্প থেকে শুরু করে অ্যাকশন-নির্ভর বড় পর্দায় প্রধান প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতারা এমন সব চরিত্রে ধরা দিয়েছেন, যেগুলো ছিল বাস্তবসম্মত, স্তরবহুল ও মনে গেঁথে থাকার মতো। দর্শকরা শুধু ছবি দেখেননি, চরিত্রগুলোর পাশে দাঁড়িয়েছেন এবং সিনেমা শেষ হওয়ার পরও তাদের মনে রেখেছেন। চলুন দেখে নেওয়া যাক ২০২৫ সালের সবচেয়ে প্রশংসিত কিছু অভিনয়।

আদিত্য রয় কাপুর- ‘মেট্রো… ইন দিনো’
‘মেট্রো… ইন দিনো’ ছবিতে আদিত্য রয় কাপুর দর্শকদের আবেগে নাড়া দেন এক অন্তরঙ্গ ও বাস্তবসম্মত অভিনয়ের মাধ্যমে। আধুনিক সম্পর্কের জটিলতা, দুর্বলতা ও নীরব আকাঙ্ক্ষা তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন। সংযত ও সৎ অভিনয়ের মাধ্যমে আদিত্য আবারও প্রমাণ করেছেন-নীরবতাই অনেক সময় সবচেয়ে গভীর প্রভাব ফেলে।

ভিকি কৌশল- ‘ছাভা’
‘ছাভা’ ছবিতে ভিকি কৌশল উপহার দেন বছরের অন্যতম শক্তিশালী অভিনয়। শারীরিক পরিবর্তনের সঙ্গে আবেগের গভীরতা মিশিয়ে তিনি চরিত্রটিকে তীব্রতা ও সংবেদনশীলতায় ভরিয়ে তোলেন। শক্তি, দৃঢ়তা ও ভেতরের ভঙ্গুরতা- সব মিলিয়ে ভিকির এই অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে এবং তাকে তার প্রজন্মের সবচেয়ে নির্ভরযোগ্য অভিনেতাদের কাতারে আরো শক্তভাবে প্রতিষ্ঠিত করেছে।

শাহিদ কাপুর- ‘দেবা’
‘দেবা’ ছবিতে শাহিদ কাপুরের অভিনয় ছিল রুক্ষ, গভীর এবং বহুস্তরবিশিষ্ট। আবেগের জটিলতা ও সংযত তীব্রতার মধ্যে ভারসাম্য রেখে তিনি চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন। চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতার জন্য শাহিদ আবারো দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।

আহান পান্ডে- ‘সাইয়ারা’
‘সাইয়ারা’ ছবিতে আহান পান্ডে এক সতেজ ও আন্তরিক অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছেন। বিশেষ করে তরুণ দর্শকদের সঙ্গে তার আবেগঘন ও সৎ উপস্থাপনা সহজেই সংযোগ তৈরি করেছে। এই ছবি আহানের ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। তাতে ভবিষ্যতের সম্ভাবনাময় অভিনেতা হিসেবে তাকে তুলে ধরেছে।

রণবীর সিং- ‘ধুরন্ধর’
‘ধুরন্ধর’ ছবিতে রণবীর সিং ছিলেন সম্পূর্ণ উন্মুক্ত শক্তি ও তীব্রতায় ভরপুর। সাহসী ও রূপান্তরমূলক এই চরিত্রে তিনি নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছেন। প্রতিটি ফ্রেমে তার উপস্থিতি ও আবেগী নিষ্ঠা ‘ধুরন্ধর’-কে ২০২৫ সালের সবচেয়ে আলোচিত অভিনয়গুলোর একটি করে তুলেছে।

বিশাল জেঠওয়া- ‘হোমবাউন্ড’
‘হোমবাউন্ড’ ছবিতে বিশাল জেঠওয়ারের অভিনয় ছিল বছরের অন্যতম হৃদয়স্পর্শী পারফরম্যান্স। দুর্বলতা ও নীরব হতাশা তিনি অত্যন্ত বাস্তবভাবে তুলে ধরেছেন। তার সৎ অভিনয়ই ছবির আবেগী ভার বহন করেছে এবং সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। উল্লেখ্য, অস্কার-শর্টলিস্টেড এই ছবিটি বর্তমানে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।

২০২৫ সাল প্রমাণ করেছে- শক্তিশালী গল্পের সঙ্গে যদি আন্তরিক অভিনয় মিলে যায়, তবে সেই চরিত্রগুলো দর্শকের হৃদয়ে দীর্ঘদিন থেকে যায়।

সূত্র: পিংকভিলা

এই শাখার আরও খবর

নোয়াখালীতে দুর্গামন্দিরের সীমানাপ্রাচীর ভাঙচুর, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকায় শ্রী শ্রী গদাধর কুন্ড দুর্গামন্দিরের সীমানাপ্রাচীর ভাঙচুর করে ভেতরে প্রবেশ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে…

ইসলামি ঐতিহ্যের কথা বলে নারী শিল্পীর গানে আপত্তি, বন্ধ বাউল গানের আসর

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাউল গানের আসরে নারী শিল্পীদের অংশগ্রহণ নিয়ে আপত্তি ওঠার পর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন আয়োজকেরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর…

খুলনায় ১৫ ঘণ্টার ব্যবধানে দুই খুন, দুটিতেই মাদক-সংশ্লিষ্টতার সন্দেহ

খুলনা নগরে প্রায় ১৫ ঘণ্টার ব্যবধানে গুলি করে এক যুবক ও এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল…

সৌদিতে ‘দণ্ডপ্রাপ্ত’ আরও ২০ বাংলাদেশি, শাস্তির তথ্য জানে না কনস্যুলেট

সৌদি আরবের কারাগারে থাকা ২২ বাংলাদেশির নামের পাশে ‘দণ্ডপ্রাপ্ত’ লেখা থাকলেও তাঁদের কী শাস্তি দেওয়া হয়েছে, তা জানে না জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট। সৌদি সরকারের পাঠানো…

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত…

দুর্গাপূজার পর দিল্লিতে আবারও ‘জ্ঞানেশ হটাও’ আন্দোলনের ডাক

দুর্গাপূজা, দশেরা ও নবরাত্রির উৎসব শেষ হতেই ভারতের রাজধানী দিল্লিতে আবারও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au