সর্বশেষ

হানিয়া আমিরের রহস্যময় মন্তব্যে বিয়ের গুঞ্জন তুঙ্গে

  • 11:48 pm - January 01, 2026
  • পঠিত হয়েছে:১৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১ জানুয়ারি- পাকিস্তানের শোবিজ অঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ হানিয়া আমির। সৌন্দর্য আর অভিনয় দক্ষতা দিয়ে তিনি যেমন ভক্তদের হৃদয় জয় করেছেন, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক সময়ে একের পর এক ইস্যুতে সংবাদের শিরোনাম হওয়া এই অভিনেত্রীকে ঘিরে এবার ডালপালা মেলছে বিয়ের গুঞ্জন।

শোনা যাচ্ছে, চলতি বছরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

ইনস্টাগ্রামে রহস্যময় জবাব বিয়ের এই জল্পনা উসকে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অভিনেত্রীর একটি মন্তব্য। সম্প্রতি হানিয়ার একটি পোস্টে এক অনুরাগী সরাসরি মন্তব্য করেন, তোমার বিয়ের গুঞ্জন শুনছি। ভক্তের এমন মন্তব্যে চুপ থাকেননি অভিনেত্রী। জবাবে তিনি মজা করে লেখেন, আমিও শুনছি।

হানিয়ার এই ছোট অথচ রহস্যময় উত্তরটিই নেটিজেনদের মাঝে কৌতূহল বাড়িয়ে দিয়েছে বহুগুণ। অনেকেই মনে করছেন, ‘যা রটে তা কিছু তো বটে’।

পাত্র কি সাবেক প্রেমিক আসিম? হানিয়ার বিয়ের গুঞ্জনের সঙ্গে উঠে আসছে তার সাবেক প্রেমিক ও জনপ্রিয় গায়ক আসিম আজহারের নাম।

২০১৮ সালের দিকে আসিমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হানিয়া, যা ২০১৯ সালে প্রকাশ্যে আসে। তবে ২০২০ সালে তাদের সেই পথ আলাদা হয়ে যায়।

কিন্তু বর্তমান গুঞ্জন বলছে, সেই পুরনো প্রেম নাকি নতুন করে জোড়া লেগেছে। নেটিজেনদের একাংশের ধারণা, প্রাক্তন প্রেমিক আসিম আজহারকেই বিয়ে করতে পারেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো হানিয়া বা আসিম—কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

পেশাগত সাফল্য ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ সময় পার করছেন হানিয়া আমির। চলতি বছরটা তার ক্যারিয়ারের জন্য বেশ পয়মন্ত ছিল। বিশেষ করে ‘সর্দার জি ৩’ সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

এখন সত্যিই কি বিয়ের সানাই বাজতে চলেছে, নাকি সবটাই কেবল উড়ো খবর—তা জানতে ভক্তদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

এই শাখার আরও খবর

ইরানে শক্তিশালী হামলার জন্য ট্রাম্পের অনুমতির অপেক্ষায় সেন্টকম

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে দেশটির বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু অত্যন্ত শক্তিশালী সামরিক হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল…

ইনুকে ‘টেনশন করতে না বলা’ সেই ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামি সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে আনা-নেওয়ার সময় ‘টেনশন না করতে বলা’ দুই…

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বিদেশের মানুষের মধ্যে শীর্ষে ভারত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ায় বসবাসরত বিদেশে জন্ম নেওয়া মানুষের নিজেদের দেশের তালিকায় বড় পরিবর্তন এসেছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো-এর সর্বশেষ তথ্য অনুযায়ী,…

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

বন্ডাই হামলা নিয়ে রয়্যাল কমিশনের প্রতিবেদন প্রকাশ, ১৪ দফা সুপারিশ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে সংঘটিত সন্ত্রাসী হামলার তদন্তে গঠিত রয়্যাল কমিশন তাদের অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে হামলার সময় দেশটির নিরাপত্তা…

আইএসআইএস-সম্পৃক্ত ১৩ নারী-শিশুর ফেরা নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ৩০ এপ্রিল- আইএসআইএসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সদস্য হিসেবে পরিচিত ১৩ জন নারী ও শিশুর সম্ভাব্য অস্ট্রেলিয়া প্রত্যাবর্তন নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে দেশটির সরকার।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au