সর্বশেষ

নস্টালজিয়া থেকে সুপারহিরো-২০২৬ সালে হলিউডের সিনেমায় মহাযজ্ঞ

  • 12:11 am - January 02, 2026
  • পঠিত হয়েছে:২২৪ বার

মেলবোর্ন, ১ জানুয়ারি- হলিউডে কিছু বছর আসে, যা শুধু ক্যালেন্ডার নয়, সিনেমার ধারাও বদলে দেয়। ২০২৬ তেমনই এক বছর হতে যাচ্ছে। নস্টালজিয়া, ভবিষ্যৎ, সুপারহিরো, সাহিত্য ও মানবিক সংকট-সবকিছুর মেলবন্ধন দেখা যাবে এ বছরের সিনেমায়।

বছরের শুরুতেই মুক্তি পাবে জম্বি ঘরানার ‘২৮ ইয়ারস লেটার: দ্য ব্রোন টেম্পল’, যেখানে সভ্যতার ধ্বংসস্তূপে মানুষের মানসিক ভয়াবহতা উঠে আসবে।

ফেব্রুয়ারিতে এমারাল্ড ফেনেলের পরিচালনায় ‘উইদারিং হাইটস’-এ মার্গট রবি ও জ্যাকব এলরডির সম্পর্ক দেখাবে প্রেম, কামনা ও সামাজিক সংঘাত। বসন্তে রায়ান গসলিং অভিনীত ‘প্রজেক্ট হেইল মেরি’ স্মৃতিভ্রষ্ট এক মহাকাশচারীর মাধ্যমে বিজ্ঞান ও আবেগের গল্প বলবে।

এপ্রিলে মুক্তি পাবে সম্পর্কের টানাপোড়েনের ছবি ‘দ্য ড্রামা’ (জেন্ডায়া ও রবার্ট প্যাটিনসন) এবং হরর-ব্যঙ্গধর্মী ‘রেডি অর নট ২’।

মে মাসে আসবে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’, যেখানে অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। একই মাসে ‘দ্য ডেভিল ওয়েয়ার্স প্রাডা টু’-তে বদলে যাওয়া মিডিয়া জগতের মুখোমুখি হবেন মিরান্ডা প্রিস্টলি। গ্রীষ্মে প্রেক্ষাগৃহে আসবে ‘দ্য ম্যান্ডালরিয়ান অ্যান্ড গ্রোগু’, এরপর ‘টয় স্টোরি ৫’।

জুনের শেষে নতুন ডিসি ইউনিভার্স পরিচয় দেবে ‘সুপারগার্ল: ওম্যান অব টুমোরো’ দিয়ে। জুলাইয়ে মুক্তি পাবে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওসিডি’ এবং ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। শরতে প্রযুক্তি ও ক্ষমতার অন্ধকার দিক তুলে ধরবে ‘দ্য সোশাল রেকনিং’।

ডিসেম্বরে একই দিনে মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডুন: পার্ট থ্রি’-সুপারহিরো মাল্টিভার্স যুদ্ধ বনাম ক্ষমতার ভয়াবহ পরিণতির গল্প।

সব মিলিয়ে, ২০২৬ শুধু দর্শক টানার বছর নয়-হলিউডের গল্প বলার ধরন নতুন করে আবিষ্কারের সময়।

এই শাখার আরও খবর

নোয়াখালীতে দুর্গামন্দিরের সীমানাপ্রাচীর ভাঙচুর, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকায় শ্রী শ্রী গদাধর কুন্ড দুর্গামন্দিরের সীমানাপ্রাচীর ভাঙচুর করে ভেতরে প্রবেশ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে…

ইসলামি ঐতিহ্যের কথা বলে নারী শিল্পীর গানে আপত্তি, বন্ধ বাউল গানের আসর

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাউল গানের আসরে নারী শিল্পীদের অংশগ্রহণ নিয়ে আপত্তি ওঠার পর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন আয়োজকেরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর…

খুলনায় ১৫ ঘণ্টার ব্যবধানে দুই খুন, দুটিতেই মাদক-সংশ্লিষ্টতার সন্দেহ

খুলনা নগরে প্রায় ১৫ ঘণ্টার ব্যবধানে গুলি করে এক যুবক ও এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল…

সৌদিতে ‘দণ্ডপ্রাপ্ত’ আরও ২০ বাংলাদেশি, শাস্তির তথ্য জানে না কনস্যুলেট

সৌদি আরবের কারাগারে থাকা ২২ বাংলাদেশির নামের পাশে ‘দণ্ডপ্রাপ্ত’ লেখা থাকলেও তাঁদের কী শাস্তি দেওয়া হয়েছে, তা জানে না জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট। সৌদি সরকারের পাঠানো…

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত…

দুর্গাপূজার পর দিল্লিতে আবারও ‘জ্ঞানেশ হটাও’ আন্দোলনের ডাক

দুর্গাপূজা, দশেরা ও নবরাত্রির উৎসব শেষ হতেই ভারতের রাজধানী দিল্লিতে আবারও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au