মেলবোর্ন, ২ ডিসেম্বর– নতুন বছর উদযাপন মানেই পার্টি, গ্ল্যাম আর স্টেটমেন্ট ফ্যাশন (ব্যক্তিত্বের প্রকাশ)। বছরের শেষ রাতে বলিউড তারকাদের নজরকাড়া স্টাইল স্টেটমেন্টগুলো অনুসরণ করতে পারেন তাদের অনুসারীরা। যা অনুপ্রেরণা দেবে। তাই মনোমুগ্ধকর থেকে শুরু করে বোল্ড ককটেল লুক- সবই পাওয়া যাবে এই তালিকায়।
সিলভার শিমার কুইন- কৃতি শ্যানন
সিলভার শিমার স্ট্র্যাপলেস গাউনে নজর কাড়ছেন কৃতি শ্যানন। সূক্ষ্ম পার্ল ডিটেলিং লুকটিকে দিয়েছে এলিগ্যান্ট ফিনিশ। অতিরিক্ত ঝলক না এনে আন্ডারস্টেটেড গ্ল্যামারেই পার্টি রেডি এই লুক, যারা সিম্পল কিন্তু স্টাইলিশ থাকতে চান তাদের জন্য একেবারে পারফেক্ট।
গোল্ডেন দেশি ডিভা (মডার্ন টুইস্টে)- জাহ্নবী কাপুর
গোল্ডেন আউটফিটে দেশি ডিভা এনার্জি ছড়াচ্ছেন জাহ্নবী কাপুর। ক্লাসিক রঙের সঙ্গে আধুনিক স্টাইলিং এই লুককে করে তুলেছে আরো ফ্রেশ ও গ্ল্যামারাস। নতুন বছর উদযাপনে বোল্ড স্টেটমেন্ট দিতে চাইলে এই লুক হতে পারে আদর্শ।
মারুনে স্যাসি আর চিক- ডায়ানা পেন্টি
মারুন ড্রেসে ক্লাস আর স্টাইলের দারুণ মেলবন্ধন তৈরি করেছেন ডায়ানা পেন্টি। সুইটহার্ট নেকলাইন, সুন্দরভাবে ড্রেপ করা স্কার্ট এবং গলায় দুপাট্টা-স্টাইল ডিটেল লুকটিকে দিয়েছে এলিগ্যান্ট টাচ। স্লিক স্ট্রেট হেয়ারস্টাইলের সঙ্গে এই আউটফিট নিউ ইয়ারের রিফাইন্ড পার্টির জন্য একেবারে মানানসই।
ওল্ড-স্কুল চার্ম, মডার্ন ভাইব- আলিয়া ভাট
কালো ড্রেসের সঙ্গে চুলে বো ক্লিপ- আলিয়া ভাটের এই লুকটি এক কথায় ভিন্টেজ-মডার্ন ফিউশন। সিম্পল হলেও স্টাইলিশ, এই লুক তাদের জন্য যারা ক্লাসিক ফ্যাশনে আধুনিক টাচ পছন্দ করেন।
ব্রাইট অ্যান্ড বোল্ড- অনন্যা পাণ্ডে
উজ্জ্বল কমলা রঙের গাউনে নজর কাড়ছেন অনন্যা পাণ্ডে। অ্যাসিমেট্রিক্যাল নেকলাইন ও হাই স্লিট লুকটিকে করেছে আরো ড্রামাটিক। ইয়ুথফুল ও সাহসী এই আউটফিট নতুন বছর উদযাপন ককটেল পার্টির জন্য একেবারে পারফেক্ট।
শিমার, ড্রামা কিংবা চিক মিনিমালিজম- আপনার স্টাইল যাই হোক না কেন, এই সেলিব্রিটি-অনুপ্রাণিত লুকগুলো নতুন বছর উদযাপনে ফ্যাশন টেনশন একেবারে দূর করে দেবে।
সূত্র: বলিউড বাবল