সর্বশেষ

জেল যাওয়ার পেছনে তানিয়া মিত্তালের ভূমিকা, গুজব বললেন বলরাজ সিং

  • 2:07 pm - January 02, 2026
  • পঠিত হয়েছে:২২ বার

মেলবোর্ন ডিসেম্বরভারতীয় ইনফ্লুয়েন্সার, লেখক, ডিজিটাল ক্রিয়েটর এবং ইউটিউবার বলরাজ সিং। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। গুঞ্জন ছড়ায়, ইনফ্লুয়েন্সার ও সাবেক বিগ বস ১৯ প্রতিযোগী তানিয়া মিত্তাল বা তার পরিবার নাকি বলরাজের জেলে যাওয়ার পেছনে ভূমিকা রেখেছেন। তবে এসব অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন বলরাজ সিং নিজেই।

সম্প্রতি বিশেষ সাক্ষাৎকারে সরাসরি প্রশ্নের জবাবে বলরাজ বলেন, “১ শতাংশও না। আমি নিজের পরিশ্রমে এগিয়েছি, আমার নিজের মানুষ আছে।”

তিনি জানান, তার সাম্প্রতিক সাক্ষাৎকার ও গণমাধ্যমে উপস্থিতির পেছনে বন্ধুদের উদ্যোগ রয়েছে।
“আমার বন্ধু সানি মান সিং রাহুল খানাল ভাইয়ের সঙ্গে আমার ইন্টারভিউ করিয়েছেন,” বলেন তিনি।

তানিয়া মিত্তালের প্রভাব নিয়ে প্রশ্ন তুলে বলরাজ বলেন, “তানিয়া মিত্তাল কে? ওনার কী অ্যাপ্রোচ আছে? উনি আদৌ এমন কিছু করতে পারেন?”

নিজের সামাজিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, আমি একজন সম্মানিত ব্যক্তি। গুগলে সার্চ করুন ‘বলরাজ সিং সরপঞ্চ’। পাঁচটি গ্রামের দায়িত্ব আমার কাঁধে, সেখানে আমি একজন দায়িত্বশীল মানুষ।

জেলজীবন নিয়ে প্রচলিত ধারণার সমালোচনা করে বলরাজ বলেন, “মানুষ ভাবে জেলে পাঠিয়ে দিলে সব শেষ হয়ে যাবে, মানুষটা ভেঙে পড়বে। কিন্তু পরিশ্রমী মানুষ ভাঙে না- উড়তে শুধু একটু সময় লাগে।”

তিনি আরো যোগ করেন, “আমাদের ওপর অনেক দায়িত্ব আছে।”

সমালোচক ও ট্রোলাদের উদ্দেশে বলরাজ সিং কড়া বার্তা দিয়ে বলেন, বলরাজকে শেষ করতে হলে আগে বলরাজের লেভেলে পৌঁছাতে হবে।

খোলামেলা আলোচনার চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, একদিকে আপনি বসুন, আরেকদিকে আমি- আসুন কথা বলি, সমস্যা কোথায়।

তানিয়া মিত্তালের জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন, “উনি এখন ফর্মে আছেন। লাইমলাইট একটু কমলে তখন কথা হবে।

অতীত স্মরণ করে তিনি বলেন, যখন ওনার কোনো পরিচিতি ছিল না, তখনও উনি আমার কাছে এসেছিলেন।

সবশেষে তানিয়ার নিজের বক্তব্যের কথা উল্লেখ করে বলরাজ বলেন, “উনি নিজেই লিখেছিলেন-‘I’m biggest fan of Balraj Singh’। বলরাজের কারও নাম ব্যবহার করার দরকার নেই।”

সব মিলিয়ে, তানিয়া মিত্তালের সঙ্গে নিজের জেল যাওয়ার কোনো সম্পর্ক নেই বলেই স্পষ্ট জানিয়ে দেন বলরাজ সিং। তার বক্তব্যে এটাই স্পষ্ট যে, গুজব নয়- পরিচয় ও বিশ্বাসযোগ্যতাই আসল।

সূত্র: বলিউড বাবল

এই শাখার আরও খবর

ইরানে শক্তিশালী হামলার জন্য ট্রাম্পের অনুমতির অপেক্ষায় সেন্টকম

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে দেশটির বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু অত্যন্ত শক্তিশালী সামরিক হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল…

ইনুকে ‘টেনশন করতে না বলা’ সেই ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামি সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে আনা-নেওয়ার সময় ‘টেনশন না করতে বলা’ দুই…

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বিদেশের মানুষের মধ্যে শীর্ষে ভারত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ায় বসবাসরত বিদেশে জন্ম নেওয়া মানুষের নিজেদের দেশের তালিকায় বড় পরিবর্তন এসেছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো-এর সর্বশেষ তথ্য অনুযায়ী,…

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

বন্ডাই হামলা নিয়ে রয়্যাল কমিশনের প্রতিবেদন প্রকাশ, ১৪ দফা সুপারিশ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে সংঘটিত সন্ত্রাসী হামলার তদন্তে গঠিত রয়্যাল কমিশন তাদের অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে হামলার সময় দেশটির নিরাপত্তা…

আইএসআইএস-সম্পৃক্ত ১৩ নারী-শিশুর ফেরা নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ৩০ এপ্রিল- আইএসআইএসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সদস্য হিসেবে পরিচিত ১৩ জন নারী ও শিশুর সম্ভাব্য অস্ট্রেলিয়া প্রত্যাবর্তন নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে দেশটির সরকার।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au