বিশ্ব

কেন তিন বছরের মধ্যে ইরানে এত বড় বিক্ষোভ

  • 3:29 pm - January 02, 2026
  • পঠিত হয়েছে:১৩৮ বার
ইরানের ফাসা শহরে একটি সরকারি ভবনের মূল ফটক ভেঙে ফেলার চেষ্টার করছে বিক্ষোভকারীরা।

মেলবোর্ন, ২ জানুয়ারি- চরম অর্থনৈতিক সংকট, লাগামহীন মূল্যস্ফীতি ও মুদ্রার দরপতনের প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভ আরও সহিংস হয়ে উঠেছে। পশ্চিমা নিষেধাজ্ঞায় কোণঠাসা দেশটিতে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় এই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো।

বৃহস্পতিবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানায়, লোরেস্তান প্রদেশে একটি পুলিশ সদর দপ্তরে হামলার সময় অন্তত তিনজন বিক্ষোভকারী নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। এ সময় বিক্ষোভকারীরা পুলিশ সদর দপ্তরের সামনে কয়েকটি ভ্যানে আগুন ধরিয়ে দেন। সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও।

এ ছাড়া পশ্চিম ইরানের লোরদেগান ও কুহদাশত এবং মধ্যাঞ্চলের ইসফাহান প্রদেশ থেকেও প্রাণহানির খবর পাওয়া গেছে। কুর্দি মানবাধিকার সংস্থা হেনগাও দাবি করেছে, এসব এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারীরা নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, কুহদাশতে বিক্ষোভকারীদের হামলায় তাদের আধাসামরিক বাহিনী বাসিজের এক সদস্য নিহত হয়েছেন।

এই বিক্ষোভের সূচনা হয় গত রোববার। মুদ্রার দ্রুত অবমূল্যায়ন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে আন্দোলনে নামেন। অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেই আন্দোলন দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান প্রায় অর্ধেকে নেমে এসেছে। বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৪২ দশমিক ৫ শতাংশে। দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞার পাশাপাশি গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় পারমাণবিক ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়েছে।

পরিস্থিতি সামাল দিতে সরকার একদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, অন্যদিকে আলোচনার পথও খোলা রাখার ইঙ্গিত দিয়েছে। তেহরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সংলাপে বসতে সরকার প্রস্তুত।

তবে বাস্তবে উত্তেজনা কমেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও মারভদাশত, কেরমানশাহ, হামেদানসহ একাধিক শহরে বিক্ষোভ ও ধরপাকড় অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক সংকটের দ্রুত সমাধান না হলে ইরানে এই অস্থিরতা আরও গভীর আকার নিতে পারে।

সুত্রঃরয়টার্স

এই শাখার আরও খবর

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au