সর্বশেষ

ওসিকে হুমকি: বৈষম্যবিরোধী সেই নেতাকে ‘তুলে’ নেওয়ার অভিযোগ

  • 12:58 am - January 04, 2026
  • পঠিত হয়েছে:১৭৭ বার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ জানুয়ারি- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন তাঁর পরিবার ও সহকর্মীরা।

পরিবারের ভাষ্য অনুযায়ী, শনিবার ৩ জানুয়ারি বিকেলে মাহদী হাসানকে ডিবি পরিচয়ধারীরা নিয়ে যান। ঘটনার পর থেকে তাঁর অবস্থান নিশ্চিত করা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিবারের সদস্য, সহকর্মী ও আন্দোলনের সমর্থকেরা শায়েস্তাগঞ্জ থানার সামনে ভিড় জমিয়েছেন এবং তাঁর খোঁজ জানতে চেষ্টা করছেন।

এর আগে শুক্রবার ২ জানুয়ারি দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে থানার ওসির সঙ্গে মাহদী হাসানের তীব্র বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। ওই সময় তিনি ওসিকে হুমকিমূলক বক্তব্য দিয়েছেন। পরে সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে মাহদী হাসানকে বলতে শোনা যায়, ‘আমরা আন্দোলন করে গভমেন্টকে রিফর্ম করেছি। সেই জায়গায় প্রশাসন আমাদের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন। আমাদের সঙ্গে বাগবিতণ্ডা করছেন। এখন বলছেন, আন্দোলনকারী হয়েছেন তো কী হয়েছে? আমাদের এইখানে ১৭ জন শহীদ হয়েছে। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই।’

শুক্রবার বিকেলে শায়েস্তাগঞ্জ থানায় ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিঃ ভিডিও থেকে নেয়া

ভিডিওতে মাহদী হাসান আরও বলেন, তাঁদের আন্দোলনে বহু মানুষ শহীদ হয়েছেন এবং তিনি বানিয়াচং থানায় আগুন দেওয়া ও এক পুলিশ সদস্যকে পুড়িয়ে হত্যার ঘটনার কথাও উল্লেখ করেন। এসব বক্তব্যকে প্রকাশ্য হুমকি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি চরম অবমাননাকর বলে আখ্যা দিয়েছেন অনেকে।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিভিন্ন মহল থেকে মাহদী হাসানের বক্তব্যের নিন্দা জানানো হয় এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে থানার ভেতরে ওসিকে হুমকি দেওয়ার ভিডিও এবং পরবর্তী ঘটনাপ্রবাহ ঘিরে হবিগঞ্জে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এই শাখার আরও খবর

আসন্ন বড় খাদ্য সংকটের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ব বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়তে পারে। যুদ্ধ, জ্বালানি ও সার সরবরাহে চাপ,…

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’

হবিগঞ্জের চুনারুঘাট থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের…

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ছেলে হত্যার ৫০ দিনের মাথায় তার বাবা আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে মাগরিবের…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

অস্ট্রেলিয়ার বাড়ি নিয়ে দ্বন্দ্ব, ভাঙল ফারুকী-তিশার সংসার?

শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসারে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ায় তিশার নামে থাকা একটি বাড়ি বিক্রি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ও তারেকের ভারত সফর কি একই সূত্রে গাঁথা?

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি এবং বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক নতুন করে জটিল হয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au