সর্বশেষ

সাকিবকে পেছনে ফেললেন নাসুম

  • 2:44 am - January 06, 2026
  • পঠিত হয়েছে:১২২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ জানুয়ারি-চলমান বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসকে মাত্র ৬২ রানে গুটিয়ে দিয়েছে সিলেট টাইটান্স। এদিন বল হাতে রীতিমতো জাদু দেখিয়েছিলেন নাসুম আহমেদ। সেই সঙ্গে সাকিব আল হাসানকে ছাড়িয়ে বিপিএলের ইতিহাসে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগারের মালিক বনে গেছেন তিনি।

নোয়াখালীর বিপক্ষে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই বাঁ-হাতি স্পিনার।

বিপিএলে স্পিনারদের মধ্যে এতদিন সেরা বোলিং ছিল সাকিবের, ২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। এতে বিপিএলে পাঁচ উইকেট নেওয়া পঞ্চম স্পিনার হলেন নাসুম।

এই তালিকায় তার আগে ইমরান তাহির, নাসির হোসেন ও আফিফ হোসেন ধ্রুব রয়েছেন। এ ছাড়া ১৪৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই তার প্রথম ৫ উইকেট।

এ ছাড়া পেসার ও স্পিনার মিলিয়ে বিপিএল ইতিহাসে চতুর্থ সেরা বোলিং ফিগার এটি। এই তালিকার শীর্ষে রয়েছেন তাসকিন আহমেদ, ১৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন তারকা এই পেসার।

সেই ম্যাচে নোয়াখালীকে ৬ উইকেটে হারায় নাসুমের সিলেট।

এই শাখার আরও খবর

সবুজ ও লাল চেইনমেইল মিনিড্রেসে জন্মদিনের আয়োজনে নজর কাড়লেন কিম কার্দাশিয়ান

ওটিএন বাংলা ডেস্ক: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নৈশভোজে নিজের ৪৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই…

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মায় চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা কী?

ওটিএন বাংলা রিপোর্ট : ইলিশের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যেও রাজবাড়ীর পদ্মা নদীতে চলছে মা ইলিশ শিকার ও প্রকাশ্যে বিক্রি।…

কেন ওয়ান নেশনের দিকে ঝুঁকছেন অস্ট্রেলিয়ান ভোটাররা?

ওটিএন বাংলা ডেস্ক: জীবনযাত্রার বাড়তি ব্যয়, সাধ্যের মধ্যে আবাসন পাওয়ার সংকট এবং অভিবাসন নিয়ে উদ্বেগ—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার প্রধান দুই রাজনৈতিক শক্তি লেবার…

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au