সর্বশেষ

আমি কার্তিকের প্রেমিকা নই, জানালেন ১৮ বছরের কারিনা

  • 1:18 am - January 07, 2026
  • পঠিত হয়েছে:৮৩ বার

মেলবোর্ন, ৭ জানুয়ারি- বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে ঘিরে নতুন প্রেমের জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোয়ার সমুদ্রতট থেকে শেয়ার হওয়া কিছু ছবি ও ভিডিও ঘিরে প্রশ্ন উঠেছে- ১৮ বছর বয়সী এক তরুণীর সঙ্গে কি সম্পর্কে জড়িয়েছেন তিনি?

নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ইংল্যান্ডের বাসিন্দা কারিনা কুবিলিয়ুট।

জানা গেছে, তিনি বর্তমানে ইংল্যান্ডের কার্লিসল কলেজের ছাত্রী এবং পেশায় একজন চিয়ারলিডার। গোয়ায় কার্তিকের সঙ্গে সময় কাটানোর ছবি প্রকাশ্যে আসতেই তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় নানা জল্পনা।

তবে এবার সেই গুঞ্জনে নিজেই ইতি টানলেন কারিনা নিজেই। সোশ্যাল মিডিয়ায় এক নেটনাগরিকের মন্তব্যের জবাবে তিনি স্পষ্ট করে জানান, “আমি কার্তিকের প্রেমিকা নই।” তার এই মন্তব্যের পরই বিষয়টি নতুন মোড় নেয়।

কার্তিক ও কারিনার বয়সের ব্যবধান নিয়েও নেটমাধ্যমে আলোচনা চলছে। তবে দু’জনের কেউই একসঙ্গে থাকার বিষয়টি নিয়ে আলাদা করে কোনো বক্তব্য রাখেননি।

এর কয়েক মাস আগে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সঙ্গেও কার্তিক আরিয়ানের নাম জড়িয়েছিল। তারা একটি ছবিতে একসঙ্গে কাজ করলেও সেই সম্পর্ক নিয়েও কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

সব মিলিয়ে, গোয়ার ছবি ঘিরে তৈরি হওয়া এই গুঞ্জনে আপাতত জল ঢাললেন কারিনা নিজেই। এখন দেখার বিষয় এ নিয়ে কার্তিক আরিয়ান কোনো প্রতিক্রিয়া জানান কি না।

সূত্র: বলিউড লাইফ

এই শাখার আরও খবর

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৩, আহত ৫; বহাল সুনামি সতর্কতা

মেলবোর্ন, ৮ জুন- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন…

ড. মুহাম্মদ ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

মেলবোর্ন, ৮ জুন- হাম ও রুবেলা প্রতিরোধী টিকা সময়মতো আমদানি না করা এবং এর ফলে শিশুদের জীবন ঝুঁকিতে পড়া ও মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক…

মেলবোর্নে অঞ্জন দত্তের লাইভ কনসার্টে মুগ্ধ প্রবাসী বাঙালিরা

মেলবোর্ন, ৮ জুন: মেলবোর্নে অনুষ্ঠিত হলো বাংলা গানের কিংবদন্তি শিল্পী, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা অঞ্জন দত্তের বহুল প্রতীক্ষিত লাইভ কনসার্ট। গত ৭ জুন সন্ধ্যায় ভিক্টোরিয়ার সাউথ…

নতুন করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা, কি ঘটছে মধ্যপ্রাচ্যে?

মেলবোর্ন, ৮ জুন- মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে আবারও ইসরায়েলের…

ওয়ান নেশনের উত্থানে সুর নরম, হ্যানসনকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী

মেলবোর্ন, ৮ জুন- অস্ট্রেলিয়ার রাজনীতিতে ডানপন্থি দল ওয়ান নেশনের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে দলটির প্রতি নিজের অবস্থানে কিছুটা নমনীয়তা দেখিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। কয়েক…

ষড়যন্ত্রের ধারাবাহিকতা: ৫ আগস্ট ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬

মেলবোর্ন, ৮ জুন- ২০২৪ সালের ৫ আগস্ট কোটা আন্দোলনের নামে সরকার পতন হয়েছিল। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল। এরপর ১৮ মাস…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au