সর্বশেষ

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ২৫, গ্রেপ্তার হাজারের বেশি

  • 2:46 pm - January 07, 2026
  • পঠিত হয়েছে:৩৮ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৭ জানুয়ারি- জাতীয় মুদ্রার নজিরবিহীন দরপতনের প্রতিবাদে ইরানে চলমান দেশজুড়ে বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। একই সঙ্গে এক হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হেঙ্গাও। তবে নিহত ও গ্রেপ্তারের সংখ্যা আরও বেশি হতে পারে বলে দাবি করেছে আরেক মানবাধিকার সংগঠন।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, দুইজন নিরাপত্তা সদস্যসহ অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন এবং সারা দেশে আটক হয়েছেন ২ হাজার ৭৬ জন। সরকারি সূত্র এখনো হতাহতের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ না করায় প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

গত ২৮ ডিসেম্বর ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনের পর এই বিক্ষোভ শুরু হয়। এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্য নেমে আসে প্রায় ১৪ লাখ ৫০ হাজারে, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। একই সময়ে খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম দ্রুত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও তীব্র হয়।

প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীদের ধর্মঘটের মধ্য দিয়ে আন্দোলনের সূচনা হলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে দেশের অন্তত ২৫টি প্রদেশে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অর্থনৈতিক দাবির পাশাপাশি বিক্ষোভে রাজনৈতিক স্লোগানও যুক্ত হয়। বিভিন্ন শহরে সরকারবিরোধী শ্লোগান ও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিম ইরানে সংঘর্ষের সময় বাসিজ বাহিনীর এক সদস্য আলি আজিজি নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে, তাকে ছুরিকাঘাতের পাশাপাশি গুলিও করা হয়। তবে এ বিষয়ে সরকারি পর্যায়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বিক্ষোভ দমনে কর্তৃপক্ষ দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইন্টারনেট সীমিত করা এবং ব্যাপক ধরপাকড়ের মাধ্যমে আন্দোলন দমনের চেষ্টা চলছে।

অর্থনৈতিক সংকট, মুদ্রার অব্যাহত অবমূল্যায়ন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানে জনঅসন্তোষ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সরকার পরিস্থিতি কীভাবে মোকাবিলা করে, সেদিকে এখন তাকিয়ে রয়েছে দেশটির জনগণ ও আন্তর্জাতিক মহল।

সূত্র : শাফাক নিউজ

এই শাখার আরও খবর

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

মেলবোর্ন, ২৩ জুন-  যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি ইভেন্টে হামলার কথিত ষড়যন্ত্রের অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল তদন্ত সংস্থা (এফবিআই)। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন,…

বাংলাদেশে খ্রিস্টানদের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা, ধর্মীয় নিপীড়ন নিয়ে উদ্বেগ

মেলবোর্ন, ২৩ জুন- বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ক্রমশ বাড়ছে নিরাপত্তাহীনতা ও ধর্মীয় নিপীড়নের আশঙ্কা। আন্তর্জাতিক খ্রিস্টান অধিকারবিষয়ক সংগঠন ভয়েস অব দ্য মার্টার্স ইউএসএ (ভিওএম) জানিয়েছে,…

ফিলিপাইনের স্কুলে গুলিবর্ষণ, নিহত ৩ শিক্ষার্থী

মেলবোর্ন, ২৩ জুন-  ফিলিপাইনের মধ্যাঞ্চলের লেইতে প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলায় তিন শিক্ষার্থী নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে…

মুসলিমদের নিয়ে পাকিস্তানের মন্তব্য, প্রত্যাখ্যান ভারতের

মেলবোর্ন, ২৩ জুন-  ভারতে মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংসের অভিযোগ তুলে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দেওয়া বক্তব্য ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। জারদারির…

জাগো আমার বাংলা

মেলবোর্ন, ২৩ জুন-  ওঠো রে ওঠো, আমার মাটি, ঘুমায়ো না আর ইতিহাসের পাতা ওল্টাও, ২৩ জুনের জোয়ার। সেদিন যে ডাকে জেগেছিল লাখো মানুষের মন, রক্তে-ঘামে…

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

মেলবোর্ন, ২৩ জুন-  মিয়ানমারে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গত ছয় মাসে অন্তত ৭০২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au