সর্বশেষ

নতুন লুক নিয়ে রাজের মন্তব্য

  • 5:56 pm - January 08, 2026
  • পঠিত হয়েছে:৬১ বার

মেলবোর্ন, ৮ জানয়ারি- ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা শরিফুল রাজ বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তার নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিং নিয়ে। তানিম নূর পরিচালিত এই ছবিতে দর্শক তাকে দেখতে পাবেন একেবারেই ভিন্ন লুকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নতুন লুক ও সিনেমাটি নিয়ে কথা বলেন রাজ। তিনি জানান, নতুন সিনেমার প্রয়োজনে ক্লিন শেভ লুক নিয়েছেন তিনি।

রাজ বলেন, এ সিনেমায় গল্পই মূল নায়ক। গল্পের চাহিদার কারণেই এই লুক। আশা করছি, দর্শক আমাকে এবার আগের চেয়ে ভিন্নভাবে দেখতে পাবেন। প্রতিটি চরিত্রই আমার কাছে নতুন একটি চ্যালেঞ্জ। আমি চাই দর্শক যেন মনে করেন- রাজ মানেই নতুন কিছু।

সিনেমার গল্প প্রসঙ্গে অভিনেতা বলেন, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। এটি একটি ঘরানাভিত্তিক ড্রামা থ্রিলার সিনেমা। একই ট্রেনে ছুটে চলা কিছু মানুষের ভিন্ন ভিন্ন জীবন, সংকট, দ্বন্দ্ব ও সম্পর্কের গল্প তুলে ধরা হবে। চরিত্রগুলোর মানসিক টানাপোড়েন ও শক্তিশালী উপস্থিতিই সিনেমার মূল শক্তি। পাশাপাশি গল্পের গভীরতার সঙ্গে ভিজুয়াল ন্যারেটিভকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অভিনয়গুণের মাধ্যমে বড় পর্দায় নিজস্ব অবস্থান তৈরি করেছেন শরিফুল রাজ। এর আগে ‘আইসক্রিম’, ‘ন ডরাই’, ‘পরাণ’, ‘হাওয়া’, ‘গুণিন’, ‘দামাল’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’ ও ‘ইনসাফ’সহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করে দর্শকদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা উপহার দিয়েছেন তিনি।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au