সর্বশেষ

রঙিন দুনিয়ার অন্ধকার অধ্যায় নিয়ে অ্যাঞ্জেলিনা জোলির ‘কৌচার’

  • 6:16 pm - January 08, 2026
  • পঠিত হয়েছে:২০ বার

মেলবোর্ন, ৮ জানুয়ারি- ফ্যাশন ইন্ডাস্ট্রির রঙিন দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা কঠিন বাস্তবতা তুলে ধরতে আসছে অ্যাঞ্জেলিনা জোলির নতুন চলচ্চিত্র ‘কৌচার’। অ্যালিস উইনোকুর পরিচালিত এ মুভিটি এরই মধ্যে আলোচনায় এসেছে। প্যারিস ফ্যাশন উইকের ব্যস্ত ও উন্মাদ পরিবেশকে পটভূমি করে ‘কৌচার’ তুলে ধরেছে তিন নারীর পরস্পর জড়িয়ে থাকা জীবনসংগ্রামের গল্প। মুভিতে অ্যাঞ্জেলিনা জোলি অভিনয় করেছেন ম্যাক্সিন ওয়াকার চরিত্রে—একজন স্বাধীন চলচ্চিত্র পরিচালক, যিনি হঠাৎ করেই উচ্চ ফ্যাশনের জগতে প্রবেশ করেন।

একটি ফরাসি ফ্যাশন হাউসের জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ প্রযোজনার সুযোগ তার সামনে খুলে গেলেও, একই সময়ে তাকে মোকাবিলা করতে হয় এক সম্ভাব্য প্রাণঘাতী রোগের খবর। জোলির সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আনিয়ের আনে—সুদান থেকে আসা এক উদীয়মান ফ্যাশন মডেলের ভূমিকায়। কৌচার দুনিয়ার সামাজিক ও সাংস্কৃতিক রাজনীতি বুঝতে গিয়ে তাকে পাড়ি দিতে হয় নানা মানসিক টানাপোড়েনের পথ। এ সিনেমার সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলির ব্যক্তিগত সংযোগও গভীর। ক্যানসার নিয়ে নিজের বাস্তব অভিজ্ঞতার কারণেই তিনি এ প্রজেক্টে যুক্ত হয়েছেন বলে জানান। তার মা, অভিনেত্রী মার্শেলিন বার্ট্রান্ড, ২০০৭ সালে স্তন ও ডিম্বাশয় ক্যানসারের জটিলতায় মারা যান।

গত বছর ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি বলেন, ‘আমার কাছে এটি ভীষণ ব্যক্তিগত একটি মুভি। এটি এতটাই ব্যক্তিগত যে, আমার মনে হয়—এটা একমাত্র কাজ, যেটাকে সিনেমার মতো মনে হয় না।’ পরিচালক অ্যালিস উইনোকুরের কাছেও এ চরিত্রে জোলি ছিলেন প্রথম পছন্দ। তিনি বলেন, ‘আমি জানতাম অ্যাঞ্জেলিনা এই গল্পের সঙ্গে গভীরভাবে যুক্ত। আমি দীর্ঘদিন ধরে তার সঙ্গে কাজ করতে চেয়েছি এবং আইকনের আড়ালে থাকা ভঙ্গুর মানুষটিকে দেখানো আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল।’

মুভিটিতে আরও অভিনয় করেছেন লুই গারেল, গারাঁস মারিলিয়ে, ভিনসাঁ লিন্ডন ও ফিনেগান ওল্ডফিল্ড।

 

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির অ্যালিস স্প্রিংস থেকে নিখোঁজ পাঁচ বছরের শিশু শ্যারন গ্রানাইটসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার কয়েক দিন পর বুধবার…

বিশ্ববাজারে তেলের দাম এখন যুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অবরোধ আরোপের সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। গত বুধবার আন্তর্জাতিক…

নিউজিল্যান্ডে ৫১ জন হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত ট্যারান্টের আপিল আবেদন নাকচ

মেলবোর্ন, ৩০ এপ্রিল-  নিউজিল্যান্ডের আদালত ২০১৯ সালের ক্রাইস্টচার্চ মসজিদ হামলায় ৫১ জনকে হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্টের দণ্ডের বিরুদ্ধে আপিলের আবেদন খারিজ করে…

ব্রিটিশ মুসলিম শিক্ষার্থীদের জন্য সাসেক্স বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপে আবেদনের সুযোগ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- যুক্তরাজ্যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহী এবং স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ অর্থায়িত শিক্ষার সুযোগ খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য সাসেক্স বিশ্ববিদ্যালয়ে ‘আজিজ…

ফুলব্রাইট আফ্রিকান রিসার্চ স্কলার প্রোগ্রামে আবেদন শুরু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অধীনে মালাউইতে অবস্থিত মার্কিন দূতাবাস ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষের জন্য ফুলব্রাইট আফ্রিকান রিসার্চ স্কলার প্রোগ্রাম (এআরএসপি)-এর আবেদন গ্রহণ শুরু করেছে। এই…

আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্তে সন্তুষ্ট ট্রাম্প, তেলের দাম কমার আশা

মেলবোর্ন, ৩০ এপ্রিল- সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পদক্ষেপকে ‘চমৎকার’ হিসেবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au