সর্বশেষ

বাংলাদেশে অ্যানিমেশন রূপে বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’

  • 7:04 pm - January 08, 2026
  • পঠিত হয়েছে:১৭ বার

মেলবোর্ন, ৮ জানুয়ারি- বাঙালি মুসলমান নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল হারগুয়েরা। ২০২৩ সালে ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার প্রিমিয়ার হয় স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। ওই বছর স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সুলতানাস ড্রিম’ সিনেমাটি। এরপর ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, গোয়া ফেস্টিভ্যাল, ফিল্মফেস্ট হামবুর্গ, লিডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। জিতেছে পুরস্কার।

সুলতানাস ড্রিম এবার আসছে বাংলাদেশে। সিনেমার ট্রেলার শেয়ার করে সুলতানাস ড্রিমের বাংলাদেশে মুক্তির খবর জানায় স্টার সিনেপ্লেক্স। নির্দিষ্ট তারিখ না জানালেও স্টার সিনেপ্লেক্স আভাস দিয়েছে, এ মাসেই বাংলাদেশে মুক্তি পেতে পারে অ্যানিমেশন সিনেমাটি।

আট বছরের গবেষণা শেষে ইসাবেল হারগুয়েরা নির্মাণ করেন অ্যানিমেশন সিনেমা সুলতানাস ড্রিম। আধিপত্যবাদী এক সমাজে মেয়েরা মাথা তুলে দাঁড়াবে নিজের অধিকারে, সুলতানাস ড্রিম গ্রন্থে এমন স্বপ্ন দেখিয়েছিলেন বেগম রোকেয়া। সেই স্বপ্নকে পর্দায় তুলে এনেছেন নির্মাতা। স্পেন ও জার্মানির পাঁচটি প্রতিষ্ঠান সুলতানাস ড্রিম প্রযোজনা করেছে। সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে পাঁচটি ভাষা—বাংলা, ইংরেজি, হিন্দি, ইতালিয়ান, স্প্যানিশ ও বাস্ক। এতে রয়েছে বাঙালি সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের লেখা একটি গান। গানটির সংগীতায়োজনে আছেন তাজদির জুনায়েদ, গেয়েছেন দীপান্বিতা আচার্য।

গত ডিসেম্বরে বাংলাদেশে এসেছিলেন ইসাবেল হারগুয়েরা। এ সময় তিনি বেগম রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দ ঘুরে আসেন। পাশাপাশি রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘মাই এনকাউন্টার উইথ রোকেয়া’ শীর্ষক সেমিনারে অংশ নেন। সেখানে সুলতানাস ড্রিম সিনেমা নির্মাণের অভিজ্ঞতা তুলে ধরেন।

ইসাবেলা হারগুয়েরা বলেন, ‘বেগম রোকেয়া ১০০ বছর আগে নারী-পুরুষের প্রচলিত ভূমিকার বাইরে উল্টো ভূমিকার গল্প কল্পনা করেছিলেন। গল্পে নারীরা কাজ করেন বাইরে, পুরুষেরা ঘরের কাজ সামলান। আজকের দিনে বিষয়টি হয়তো সহজ মনে হতে পারে, কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে এটি ছিল ভীষণ বিপ্লবী চিন্তা। এক নারী, যিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি, এমন কল্পনা করতে পারতেন, এটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। সুলতানাস ড্রিম এখনো নারীর ভাবনাকে নীরবে পথ দেখাচ্ছে।’

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির অ্যালিস স্প্রিংস থেকে নিখোঁজ পাঁচ বছরের শিশু শ্যারন গ্রানাইটসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার কয়েক দিন পর বুধবার…

বিশ্ববাজারে তেলের দাম এখন যুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অবরোধ আরোপের সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। গত বুধবার আন্তর্জাতিক…

নিউজিল্যান্ডে ৫১ জন হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত ট্যারান্টের আপিল আবেদন নাকচ

মেলবোর্ন, ৩০ এপ্রিল-  নিউজিল্যান্ডের আদালত ২০১৯ সালের ক্রাইস্টচার্চ মসজিদ হামলায় ৫১ জনকে হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্টের দণ্ডের বিরুদ্ধে আপিলের আবেদন খারিজ করে…

ব্রিটিশ মুসলিম শিক্ষার্থীদের জন্য সাসেক্স বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপে আবেদনের সুযোগ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- যুক্তরাজ্যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহী এবং স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ অর্থায়িত শিক্ষার সুযোগ খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য সাসেক্স বিশ্ববিদ্যালয়ে ‘আজিজ…

ফুলব্রাইট আফ্রিকান রিসার্চ স্কলার প্রোগ্রামে আবেদন শুরু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অধীনে মালাউইতে অবস্থিত মার্কিন দূতাবাস ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষের জন্য ফুলব্রাইট আফ্রিকান রিসার্চ স্কলার প্রোগ্রাম (এআরএসপি)-এর আবেদন গ্রহণ শুরু করেছে। এই…

আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্তে সন্তুষ্ট ট্রাম্প, তেলের দাম কমার আশা

মেলবোর্ন, ৩০ এপ্রিল- সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পদক্ষেপকে ‘চমৎকার’ হিসেবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au