সর্বশেষ

ইন্দোনেশিয়ার টিভিতে আর দেখা যাবে না ডোরেমন

  • 3:10 pm - January 09, 2026
  • পঠিত হয়েছে:১৬৪ বার

মেলবোর্ন ৯ জানুয়ারি- বিশ্বজুড়ে কার্টুনপ্রেমিদের শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে ‘ডোরেমন’। তবে নতুন বছরের শুরুতে কার্টুনপ্রেমিদের দুঃসংবাদ দিলো ইন্দোনেশিয়ার কোটি কোটি ভক্তের জন্য। দেশটিতে এ কার্টুনের সম্প্রচার সম্প্রতি চিরতরে বন্ধের ঘোষণা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন থেকে জানা যায়, ইন্দোনেশিয়ার জনপ্রিয় চ্যানেল রাজাওয়ালি চিত্র টেলিভিশন সম্প্রতি বিশ্বখ্যাত কার্টুনটির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এতে ইন্দোনেশিয়ার কোটি কোটি ভক্তের হৃদয়ে নেমে এসেছে বিষাদের ছায়া।

নব্বইয়ের দশকের শুরু থেকে ইন্দোনেশিয়ার ঘরে ঘরে ডোরেমন যেন ছিল পরিবারের একজন সদস্য। স্কুল শেষে টেলিভিশনের সামনে বসে নোবিতার সরলতা, জিয়ান-সুনিওর দুষ্টুমি আর ডোরেমনের জাদুর পকেটের অদ্ভুত সব গ্যাজেট উপভোগ করতেন শিশু-কিশোর থেকে শুরু করে বড়রাও। তবে ২০২৫ সালের শেষ দিক থেকেই আরসিটিআই চ্যানেলে ডোরেমন অনিয়মিত হয়ে পড়ে।

জাপানের ফুজিকো এফ. ফুজিও ১৯৬৯ সালে সর্বপ্রথম নির্মাণ করে শিশুতোষ জনপ্রিয় কার্টুন ‘ডোরেমন’। কার্টুনে দেখানো হয় ‘ডোরেমন’ হলো এক নীল রোবট বিড়াল। যার সঙ্গী নোবিতা ও তার বন্ধুরা।

এতে করে ইন্দোনেশিয়ার শৈশবের সোনালি দিনের স্মৃতি থেকে হারিয়ে গেল ‘ডোরেমন’। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রসঙ্গ নিয়ে বর্তমানে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা। তবে আশার কথা হলো ইন্দোনেশিয়ায় ‘ডোরেমন’ সম্প্রচার বন্ধ হলেও জাপানের ফুজিকো এফ. ফুজিও ‘ডোরেমন’ নির্মাণ বন্ধ করেনি। বরং নতুন এপিসোড নিয়মিত নির্মাণ করছে।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au