নির্বাচিত খবর

স্বাস্থ্যখাতেও দাপট দেখাবে চ্যাটজিপিটি?

  • 4:14 pm - January 09, 2026
  • পঠিত হয়েছে:৩৩২ বার

মেলবোর্ন, ৯ জানুয়ারি- ওপেনএআই তাদের জনপ্রিয় এআই চ্যাটবটের জন্য নতুন ফিচার ‘চ্যাটজিপিটি হেলথ’ চালু করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিরাপদভাবে নিজের স্বাস্থ্য নথি ও স্বাস্থ্য সম্পর্কিত অ্যাপ সংযুক্ত করতে পারবেন, ফলে স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ে আরো প্রাসঙ্গিক ও ব্যক্তিকেন্দ্রিক তথ্য পাওয়া সম্ভব হবে।

প্রতিষ্ঠানটির অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিজি সিমো বলেন, স্বাস্থ্য ব্যবস্থা এখন রোগী ও চিকিৎসক উভয়ের জন্যই জটিল। চ্যাটজিপিটি হেলথ ব্যবহারকারীদের দৈনন্দিন স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বোঝার, রিপোর্ট বিশ্লেষণ ও সুস্থতা ব্যবস্থাপনায় সহায়তা করবে, তবে এটি চিকিৎসকের বিকল্প নয়।

নিরাপত্তা ও গোপনীয়তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য তথ্য, কথোপকথন ও সংযুক্ত অ্যাপ আলাদা সুরক্ষিত স্পেসে রাখা হবে এবং মূল মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে না। বিশেষ এনক্রিপশন ও ডেটা আইসোলেশন ব্যবহার করে তথ্য সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিকভাবে এই ফিচার যুক্তরাষ্ট্রে সীমিত থাকবে এবং ধাপে ধাপে অন্যান্য দেশে সম্প্রসারণ করা হবে। ব্যবহারকারীরা ওয়েটলিস্টে নাম লেখিয়ে ফিচারটি ব্যবহার করতে পারবেন।

ওপেনএআই আশা করছে, চ্যাটজিপিটি হেলথ ব্যবহারকারীদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় আরো সক্রিয় ও আত্মবিশ্বাসী ভূমিকা নিতে সহায়তা করবে।

এই শাখার আরও খবর

ব্রেকিং: আলবানিজকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে অ্যাঙ্গাস টেলর!

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। সর্বশেষ নিউসপোল জরিপে দেশটির বিরোধী দল লিবারেল পার্টির নেতা অ্যাঙ্গাস টেইলর প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজের চেয়ে বেশি…

চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক, ইন্দোনেশিয়ায় আটক

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’…

ফরেনসিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াই চার্জশিট, আদালতে জমা দেয়নি ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার মামলায় তদন্তে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য…

শেখ হাসিনার ‘দেশে ফেরা ঠেকাতে’ বেনাপোল সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার…

হত্যা, জমি দখল, মন্দিরে হামলা: ১০ মাসে সংখ্যালঘুদের ওপর ১ হাজার ৪৪৫ হামলা, হত্যা ২৮৬

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের (এইচআরসিবিএম) একটি প্রতিবেদন। সংগঠনটির দাবি, ২০২৬…

সরকারি অর্থে মডেল মন্দির নির্মাণে আপত্তি, এমপি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ হিন্দু সম্মিলন সংঘের

সারাদেশে মডেল মন্দির নির্মাণে সরকারি অর্থ ব্যয় করা যাবে না বলে কুষ্টিয়ার সংসদ সদস্য আমীর হামজার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au