সর্বশেষ

অ্যাকশন অবতারে সামান্থা, পোস্টার প্রকাশ

  • 8:27 pm - January 09, 2026
  • পঠিত হয়েছে:৬৩ বার

মেলবোর্ন, ৯ জানুয়ারি- দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ সামান্থা রুথ প্রভু আবারও তেলেগু সিনেমায় ফিরছেন। বহু প্রতীক্ষিত ‘মা ইন্তি বাঙারাম’ সিনেমাটি তার প্রযোজনা সংস্থা ত্রালালা মুভিং পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে। এ সিনেমার স্রষ্টা হিসেবে আছেন তার স্বামী নির্মাতা রাজ নিদিমোরু।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এ সিনেমাটির পোস্টার প্রকাশ করেছেন সামান্থা রুথ প্রভু। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘মা ইন্তি বাঙারাম’ সিনেমাটির টিজার প্রকাশের কথা।  

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় সিনেমাটির টিজার প্রকাশ করা হবে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানানো হয়নি। তবে টিজার প্রকাশের দিনই সিনেমাটি নিয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা ত্রালালা মুভিং পিকচার্স।

‘মা ইন্তি বাঙারাম’ সিনেমাটির পোস্টারে দেখা যায়, একটি বাসের ভেতরে শাড়ি পরা অবস্থায় দাঁড়িয়ে আছেন সামান্থা। তার চোখেমুখে তীব্র দৃঢ়তা ও সাহসের ছাপ। শক্ত ও নির্ভীক এক নারীর চরিত্রে তাকে উপস্থাপন করা হয়েছে।

জানা গেছে, সিনেমার বেশিরভাগ অ্যাকশন দৃশ্য সামান্থা নিজেই করেছেন। খুব কম ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে বডি ডাবল। এতে চরিত্রটির প্রতি তার দায়বদ্ধতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

নির্মাতা নন্দিনী রেড্ডি পরিচালিত  ‘মা ইন্তি বাঙারাম’ সিনেমাটিতে সামান্থার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেবাইয়া ও দিগন্ত।

উল্লেখযোগ্য বিষয় হলো— এর আগে নন্দিনী রেড্ডির সঙ্গে সামান্থার সফল কাজ ছিল ‘ওহ! বেবি’। নতুন ছবিতে এই জুটি আবার একসঙ্গে কাজ করলেন। ছবির সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সুরকার সন্তোষ নারায়ণন।

উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরু গত বছরের ১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে হয় তাদের বিয়ের আয়োজন। কাজের দিক থেকে সামান্থাকে সর্বশেষ দেখা গেছে অ্যাকশন থ্রিলারধর্মী কাজগুলোতে।

সেগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। ২০২৫ সালে নিজের প্রযোজিত হরর কমেডি ছবিতে বিশেষ উপস্থিতির পর ‘মা ইন্তি বাঙারাম’ তার ক্যারিয়ারে নতুনমাত্রা যোগ করতে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই।

এই শাখার আরও খবর

ব্রিটিশ মুসলিম শিক্ষার্থীদের জন্য সাসেক্স বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপে আবেদনের সুযোগ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- যুক্তরাজ্যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহী এবং স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ অর্থায়িত শিক্ষার সুযোগ খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য সাসেক্স বিশ্ববিদ্যালয়ে ‘আজিজ…

ফুলব্রাইট আফ্রিকান রিসার্চ স্কলার প্রোগ্রামে আবেদন শুরু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অধীনে মালাউইতে অবস্থিত মার্কিন দূতাবাস ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষের জন্য ফুলব্রাইট আফ্রিকান রিসার্চ স্কলার প্রোগ্রাম (এআরএসপি)-এর আবেদন গ্রহণ শুরু করেছে। এই…

আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্তে সন্তুষ্ট ট্রাম্প, তেলের দাম কমার আশা

মেলবোর্ন, ৩০ এপ্রিল- সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পদক্ষেপকে ‘চমৎকার’ হিসেবে…

২০২৬ সালের পল ও ডেইজি সোরোস ফেলোশিপ পেলেন এমআইটির ছয়জন

মেলবোর্ন,  ৩০ এপ্রিল- যুক্তরাষ্ট্রে অভিবাসী ও অভিবাসীদের সন্তানদের উচ্চশিক্ষায় অবদানকে স্বীকৃতি দিতে ২০২৬ সালের পল ও ডেইজি সোরোস ফেলোশিপে মনোনীত হয়েছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির…

প্যারোলে মুক্তি না পেয়ে কারাফটকে বাবার লাশ দেখলেন ছাত্রলীগ নেতা

মেলবোর্ন, ৩০ এপ্রিল- হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পর শেষবারের মতো মুখ দেখার জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল মহানগরের ১৫ নম্বর…

অস্ট্রেলিয়ায় অভিবাসনে বড় পরিবর্তন, ইংল্যান্ডকে ছাড়িয়ে শীর্ষে ভারত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ায় অভিবাসনের উৎসে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au