লিড নিউজ

নোয়াখালীতে কীর্তন চলাকালীন হিন্দু বাড়ির খড়ের গাদায় আগুন

  • 6:45 am - January 11, 2026
  • পঠিত হয়েছে:২০০ বার
নোয়াখালীতে কীর্তন চলাকালীন হিন্দু বাড়ির খড়ের গাদায় আগুন। ছবিঃ ভিডিও থেকে নেয়া

মেলবোর্ন, ১১ জানুয়ারি- নোয়াখালীর হাতিয়ায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় কীর্তন চলাকালে একটি বাড়ির খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কীর্তন অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনুষ্ঠান ব্যাহত হয়।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে হাতিয়া উপজেলার ৮ নম্বর সোনাদিয়া ইউনিয়নের বাংলাবাজারের পূর্ব পাশে হিন্দু সম্প্রদায়ের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে ধর্মীয় কীর্তন চলছিল। কীর্তন চলাকালীন কে বা কারা বাড়ির পাশে থাকা দুটি খড়ের গাদায় আগুন লাগিয়ে দ্রুত চলে যায়।

আগুন লাগার বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছুটে এসে তা নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং কীর্তন বন্ধ রাখতে হয়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসী। পাশাপাশি  এই ঘটনার সাথে জড়িত সকলকে শনাক্ত দ্রুত বিচারের দাবি জানান তারা।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

এই শাখার আরও খবর

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au