বিশ্ব

নেপালকে বাংলাদেশ হতে দেব না: নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী

  • 4:19 am - January 12, 2026
  • পঠিত হয়েছে:২৭২ বার
সুশীলা কারকি। ফাইল ছবি: রয়টার্স

মেলবোর্ন- নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে যেতে দেওয়া হবে না। তিনি স্পষ্ট করে বলেন, তার সরকার নেপালকে বাংলাদেশে পরিণত করতে চায় না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে সুশীলা কারকি বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান চাপের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারটি যেন হঠাৎ করে আসা এক ধরনের ঝড়ের মুখে পড়েছে। চারদিক থেকেই চাপ, সমালোচনা এবং বিদ্রুপের মধ্যে কাজ চালিয়ে যেতে হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো প্রতিনিয়ত সরকারের কঠোর সমালোচনা করছে। কেউ কেউ নিয়মিত সরকার ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে। একই সঙ্গে জেন-জি তরুণদের একটি অংশ প্রতিদিনই বলছে, আজ সরকার ছাড়ো, কাল সরকার ছাড়ো। তিনি প্রশ্ন তোলেন, সরকার ছাড়ার মানে কী। কাজ করার সুযোগ দেওয়ার পর এখন সরে দাঁড়াতে বলাটা অপমানজনক বলেও মন্তব্য করেন তিনি।

সুশীলা কারকি জানান, তিনি ও তার প্রশাসনের সদস্যরা প্রতিদিন তরুণ সমাজ এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কটূক্তি ও গালিগালাজের মুখে পড়ছেন। তার ভাষায়, তারা এখন অনেকটা পেন্ডুলামের মতো অবস্থায় আছেন। সব বাধা, চাপ ও অপমান সহ্য করে ধৈর্যের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

তরুণদের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রায় ২৫ থেকে ৩০ জন জেন-জি তরুণ আলাদা আলাদা দাবি নিয়ে সরকারের কাছে আসছেন। সরকার যেখানেই যাচ্ছে, সেখানেই অস্থিরতা ও চাপের মুখে পড়তে হচ্ছে। কোথাও শান্তি পাচ্ছেন না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

নির্বাচন নিয়ে তরুণদের মধ্যে অনীহা ও বাড়তে থাকা হতাশার প্রসঙ্গ তুলে ধরে সুশীলা কারকি বলেন, অনেক তরুণই প্রশ্ন তুলছে, আদৌ নির্বাচনের প্রয়োজন আছে কি না। এই প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশের উদাহরণ টেনে বলেন, তার সরকার নেপালকে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায় না।

প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, নেপালকে বাংলাদেশ হতে দেব না। আমরা বাংলাদেশ চাই না। তার এই বক্তব্যে নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সরকারের অবস্থান পরিষ্কারভাবে উঠে আসে।

বক্তব্যের শেষ দিকে সুশীলা কারকি সরকারের মানসিক অবস্থার কথাও তুলে ধরেন। তিনি বলেন, তারা এখন এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, যেখানে বাইরে কোথাও গেলেও শান্তি বা স্বস্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। গণমাধ্যমকে এই কঠিন বাস্তবতা তুলে ধরার আহ্বান জানান তিনি।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au