খেলা

রোমাঞ্চ ছড়ানো ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে সুপার কাপ বার্সেলোনার

  • 12:53 pm - January 12, 2026
  • পঠিত হয়েছে:২৫০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ জানুয়ারি-রোমাঞ্চকর এক লড়াইয়ে আবারও রিয়ালকে হারাল বার্সেলোনা। সুপার কোপায় রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে আবারও শিরোপা জিতল হ্যান্সি ফ্লিকের দল।

জেদ্দায় সুপার কাপের ফাইনালে রিয়াল ও বার্সার লড়াইটা চলল সমানে সমান। যদিও ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। গোলের সূচনা করেন রাফিনহা। ৩৬তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান এই তারকা।

নাটকটা হয়েছে প্রথমার্ধে বাড়ানো সময়ে। ৫ মিনিটে দুই দল তিনটি গোল করে। প্রথম যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিউস। ডি-বক্সে ঢুকে বার্সার দুই ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার এক গোল করেন তিনি।

তার দুই মিনিট পরই পেদ্রির পাস থেকে বার্সাকে আবারও লিড এনে দেন লেভানডোভস্কি। তবে থেমে থাকেনি রিয়াল, প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দলকে সমতায় ফেরান তরুণ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া।

৭১তম মিনিটে আবার এগিয়ে যেতে পারত বার্সেলোনা। ১০ গজ দূর থেকে স্লাইডে ইয়ামালের নিচু শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। এক মিনিট পরই তৃতীয় গোলের দেখা পায় কাতালান দলটি। বক্সের ভেতর স্লিপ করে পড়ে যাওয়ার মুহূর্তে রাফিনহার শট আসেন্সিওর পায়ে লেগে জালে জড়ায়।বার্সেলোনার হয়ে সবশেষ পাঁচ ম্যাচে রাফিনহার সপ্তম গোল এটি।

শেষ সময়ে দারুণ কিছু সুযোগ পেয়েছিল রিয়াল। তবে তাদের হতাশ করেন বার্সা গোলরক্ষক। ফ্লিকের কোচিংয়ে বার্সেলোনার চতুর্থ ট্রফি এটি।

এই শাখার আরও খবর

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া আইনি, জানাল ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান আবারও স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারত জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যাবাসনের বিষয়টি সম্পূর্ণ আইনি এবং এ ক্ষেত্রে…

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র, সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং

দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে ফের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে দিনে ও রাতে সর্বোচ্চ প্রায় আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একই সময়ে দেশের ৩৫টি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি মূলত একটি…

ভিক্টোরিয়ায় হিন্দু ইকোনমিক ফোরামের নতুন নেতৃত্ব

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে হিন্দু ইকোনমিক ফোরাম অস্ট্রেলিয়া। সংগঠনটির ভিক্টোরিয়া শাখার নতুন সভাপতি…

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au