সর্বশেষ

শচীনের বিশ্বরেকর্ড ভাঙলেন রাচিন রবীন্দ্র

  • 5:10 am - February 25, 2025
  • পঠিত হয়েছে:১৯৫ বার
রাচিন রবীন্দ্র

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতকাল টাইগারদের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন রাচিন রবীন্দ্র। সেই সঙ্গে ভেঙেছেন ২৬ বছর আগে গড়া শচীন টেন্ডুলকারের বিশ্বরেকর্ড। নিজ দেশের ইতিহাসেও একাধিক রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি।

কিউই এই অলরাউন্ডার গতকাল পেয়েছেন আইসিসি টুর্নামেন্টে নিজের ৪র্থ সেঞ্চুরি। গত ২০২৩ বিশ্বকাপে পেয়েছিলেন ৩ সেঞ্চুরি। আর রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে পেয়ে খেলেছেন ১১২ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি। ২৫ বছর বয়েসেই পেয়ে গেলেন ৪র্থ সেঞ্চুরি। আর তাতেই পেছনে ফেলেছেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা শচীনকে।

২৫ বছর বয়সে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এতদিন সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল শচীন টেন্ডুলকারের ৩টি। গতকাল রাচিন বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে সেটিকে গেলেন টপকে। এছাড়া ক্রিকেট বিশ্বে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দুই অভিষেকেই সেঞ্চুরি করেছেন এই কিউই অলরাউন্ডার।

তবে এখানেই থামছে না রাচিনের কীর্তি। বরং নিজ দেশের ইতিহাসেও রদবদল এনেছেন তিনি। যেখানে পেছনে ফেলেছেন প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার কেইন উইলিয়ামসনকেও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড এখন তারই।

২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির সময় উইলিয়ামসনের বয়স ছিল ২৬ বছর ২৯৮ দিন। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি রাচিন পেয়েছেন ২৫ বছর ৯৮ দিনে। অথচ নিউজিল্যান্ডের হয়ে আর কারোরই ৩০ বছরের আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির রেকর্ড নেই।

১১২ রানের ইনিংস দিয়ে নিউজিল্যান্ডের ইতিহাসে আইসিসির ওয়ানডে ইভেন্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হয়েছেন রাচিন (৪টি)। আবার দ্রুততম ১০০০ রান করার দিক থেকে দেশের ইতিহাসে হয়েছেন ৪র্থ।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au