সর্বশেষ

ফুটবলার আশরাফ হাকিমি ও নোরা ফাতেহির প্রেমের গুঞ্জন

  • 9:17 pm - January 13, 2026
  • পঠিত হয়েছে:১৪২ বার

মেলবোর্ন, ১৩ জানুয়ারি- মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমি ও বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও দুজনের কেউই বিষয়টি নিশ্চিত করেননি, তবে বলিউডের একটি সূত্র এ গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

কিছুদিন আগেই মরক্কো বেড়াতে গিয়েছিলেন নোরা। সেখানে আফ্রিকান কাপ অব নেশন (আফকন) ফুটবল ম্যাচ দেখতে যান বলিউডকন্যা। তারপর থেকেই ফুটবলজগতের এই নামী তারকার সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম জড়িয়েছে তার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, আশরাফ হাকিমির খেলা দেখে গ্যালারি থেকে ক্রমাগত উৎসাহ দিচ্ছিলেন নোরা। এ সময় নোরার উচ্ছ্বাস নজর এড়ায়নি তার অনুরাগীদের। তারপরেই জল্পনা-কল্পনার শুরু। নেটিজেনদের অনুমান, আশরাফের সঙ্গে ইতোমধ্যেই সম্পর্কে জড়িয়েছেন নোরা। তাই মরক্কো উড়ে গিয়েছিলেন তিনি।

বলিউডপাড়ার এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, নোরা মরক্কোয় ফুটবল ম্যাচ দেখতে যাওয়ায় সকলেরই চোখ কপালে উঠেছে। আগেই শোনা যাচ্ছিল, এক ফুটবলারের সঙ্গে তিনি প্রেম করছেন। সেই জল্পনাই এবার আরও ঘনীভূত হলো। অনুমান, মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গেই প্রেম করছেন তিনি।

প্রসঙ্গত, বর্তমানে বিশ্বসেরা পাঁচ ফুটবলারের একজন ধরা হয় আশরাফ হাকিমিকে। অন্যদিকে, নোরাও তার কাজের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। আগামীতে অভিনেত্রীকে ‘কাঞ্চানা ৪’ ছবিতে দেখা যাবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au