সর্বশেষ

আলিয়া বনাম অনন্যা: সুযোগসন্ধানী বিতর্কে তোলপাড়

  • 10:00 pm - January 13, 2026
  • পঠিত হয়েছে:৭৬ বার
মেলবোর্ন, ১৩ জানুয়ারি- নায়িকাদের মধ্যে ‘প্রতিদ্বন্দ্বিতা’ নতুন নয়। অনেক নায়িকারা পরস্পরের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। শুটিংয়ের মাঝে কারও থাপ্পড়ের কথা প্রকাশ্যে এসেছে। যা নিয়ে তোলপাড় হয়েছে বিনোদন দুনিয়া।

এবার বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ‘সুযোগসন্ধানী’ বললেন অনন্যা পাণ্ডে!

বিতর্কের সূত্রপাত আলিয়ার একটি পোস্ট ঘিরে। সম্প্রতি ‘হক’ সিনেমার জন্য ইয়ামি গৌতমের ভূয়সী প্রশংসা করে নিজেকে তার ‘ফ্যান’ বলে দাবি করেছিলেন আলিয়া ভাট। এতেই সামাজিকমাধ্যমের একাংশের অনুমান, ‘ধুরন্ধর’ পরিচালক আদিত্য ধরের সিনেমায় কাজ পাওয়ার জন্যই তার স্ত্রী ইয়ামিকে তৈলমর্দন করছেন আলিয়া!

উল্লেখ্য, রণবীর সিং ভালো বন্ধু হওয়া সত্ত্বেও রিলিজের আগে-পরে ‘ধুরন্ধর’-এর জন্য কোনওরকম শুভেচ্ছা জানাননি আলিয়া। সেসময়ে শোনা গিয়েছিল, আলিয়ার সৎ ভাই রাহুল ভাটের সঙ্গে ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির যোগাযোগ ছিল, সেই কারণেই আলিয়া ‘ধুরন্ধর’ নিয়ে কোনও পোস্ট করেননি।

কিন্তু আদিত্য পরিচালিত সিনেমা হাজার কোটির গণ্ডি পেরতে না পেরতেই আলিয়ার পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা আসে। যা গত দিন দুয়েক ধরে চর্চার শিরোনামে।

এই কারণেই নিন্দুকদের দাবি, আদিত্য ধরের সিনেমায় কাজ পাওয়ার জন্যেই এবার ‘ধুরন্ধর’ স্তুতি করছেন আলিয়া। এমনকী তার স্ত্রী ইয়ামির প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন।

সেই প্রেক্ষিতেই আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলে তুলোধনা করা এক পোস্ট ভাইরাল হয়ে যায়। যেখানে লাইক করে সায় দিতে দেখা যায় অনন্যা পাণ্ডেকেও। আর তাতেই উত্তপ্ত বলিউড!

কানাঘুষা চলছে, আলিয়ার সঙ্গে নাকি মাসখানেক ধরেই অনন্যা পাণ্ডের মধ্যে শত্রুভাবাপন্ন সম্পর্ক। কিন্তু কেন? সেই রহস্য ভেদ করতে পিছিয়ে যেতে হবে মাস দুয়েক।

ওই সময় ফিল্মফেয়ার ওটিটি ২০২৫ অনুষ্ঠিত হয়েছিল।

সেই শোয়েই নাকি অনন্যাকে দেখে না চেনার ভান করেন আলিয়া ভাট। শুধু তাই নয়, ভিকি কৌশলকে দেখতে পেয়ে চাঙ্কিকন্যাকে পাশ কাটিয়ে চলে যান। সেই মুহূর্তের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই রাগের বশেই কি আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলা পোস্টে লাইক অনন্যা পাণ্ডের?

এমন কৌতূহলেই বলিপাড়ায় ‘গসিপে’র রমরমা বর্তমানে। যদিও দুই নায়িকার কেউ এ বিষয় নিয়ে মুখ খুলেননি।

 

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au