বিশ্ব

ফোর্ড কারখানায় কর্মীর কটূক্তিতে ক্ষিপ্ত ট্রাম্প, ক্যামেরার সামনে মিডল ফিঙ্গার প্রদর্শন

  • 10:55 am - January 14, 2026
  • পঠিত হয়েছে:২৫৭ বার
এপস্টিন নথি প্রকাশে বিলম্ব, ইরান ইস্যুতে সামরিক হস্তক্ষেপের হুমকি ও যুক্তরাষ্ট্রজুড়ে উত্তেজনার মধ্যেই বিতর্কে জড়ালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৪ জানুয়ারি: মার্কিন রাজনীতিতে উত্তেজনার মধ্যেই ফের বিতর্কে জড়ালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশিগানের একটি ফোর্ড গাড়ি কারখানা পরিদর্শনের সময় এক কর্মীর কটূক্তিতে ক্ষুব্ধ হয়ে ক্যামেরার সামনে তাকে মিডল ফিঙ্গার প্রদর্শন করতে দেখা গেছে ট্রাম্পকে।

ঘটনাটি ঘটে ফোর্ডের F-150 গাড়ি সংযোজন কারখানায়। ট্রাম্প তখন কারখানার উপরের একটি তলায় দাঁড়িয়ে ছিলেন। নিচ থেকে এক কর্মী তাকে উদ্দেশ করে চিৎকার করে বলেন,
“পেডোফাইল প্রোটেক্টর!” (শিশু নির্যাতনকারীদের রক্ষক)

ভিডিওতে দেখা যায়, ট্রাম্প ওই কর্মীর দিকে আঙুল তুলে কিছু একটা বলছেন, যা দেখে মনে হয় তিনি অশালীন ভাষা ব্যবহার করছেন। এরপর তিনি হেঁটে চলে যাওয়ার সময় কর্মীর দিকে মধ্যমা দেখান। অন্য একজন কর্মী তখন উচ্ছ্বসিত কণ্ঠে “উইইইই!” বলে চিৎকার করেন।

এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই ঘটনার পেছনে রয়েছে আরও একটি বিতর্ক। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, ১৯ ডিসেম্বরের মধ্যে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন সংক্রান্ত সব নথি প্রকাশ করার কথা ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন জানায়, হঠাৎ করে আরও লাখ লাখ নথি পাওয়া গেছে, যেগুলো যাচাই করতে সময় লাগছে। বছরের শুরু থেকে এ বিষয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি, যা ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা আরও বাড়িয়ে তুলেছে।

একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও উত্তেজনা বাড়ছে। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ১২ হাজার থেকে ২০ হাজার পর্যন্ত হতে পারে। যদিও এ সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন সূত্রও বলছে, নিহতের সংখ্যা আগের ধারণার চেয়ে অনেক বেশি।

ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশে সামাজিক মাধ্যমে লিখেছেন,
“ইরানি দেশপ্রেমিকরা, আন্দোলন চালিয়ে যান – প্রতিষ্ঠানগুলো দখল করুন। সাহায্য আসছে!”

তিনি আরও বলেন, ইরানের শাসকরা ‘দানব’ এবং “মেক ইরান গ্রেট অ্যাগেইন” স্লোগানও ব্যবহার করেন।

খবরে বলা হচ্ছে, ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল আজ ইরানে সামরিক হস্তক্ষেপের সম্ভাব্য বিকল্পগুলো নিয়ে বৈঠকে বসতে পারে।

অস্ট্রেলিয়ার নতুন আইন নিয়ে ক্ষোভ

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা অস্ট্রেলিয়ার প্রস্তাবিত নতুন ঘৃণাত্মক বক্তব্য আইন নিয়েও কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই আইন উগ্রবাদীদের ছাড় দিতে পারে, অথচ সাধারণ মতপ্রকাশকে শাস্তির আওতায় আনতে পারে, যা ‘গভীরভাবে ’ উল্টা ফল ডেকে আনবে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au