সর্বশেষ

বিবাহবার্ষিকীতেই বিচ্ছেদের নোটিশ, ভেঙে পড়লেন সেলিনা জেটলি

  • 2:44 pm - January 16, 2026
  • পঠিত হয়েছে:৮৪ বার
মেলবোর্ন, ১৬ জানুয়ারি- স্বামী পিটার হাগের বিরুদ্ধে গেল বছরের শেষে পারিবারিক সহিংসতার অভিযোগ তুলে মামলা করেছিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। সেসময় ক্ষতিপূরণ হিসেবে ৫০ কোটি টাকা এবং অন্যান্য অর্থ দাবি করেছেন তিনি।

মুম্বাই শহরের আন্ধেরি আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাসের কাছে দায়ের করা হয় এই মামলা।সম্প্রতি তিনি জানালেন, বিবাহবার্ষিকীর দিন বিচ্ছেদের নোটিশ ধরান পিটার।

১৫তম বিবাহবার্ষিকীর সকালেও সেলিনা ঘুণাক্ষরে টের পাননি তার সঙ্গে এত বড় প্রতারণা করবেন স্বামী পিটার।সেলিনা জানান, তাকে উপহারের টোপ দিয়ে পোস্ট অফিসে নিয়ে যান পিটার। সেখানে তার হাতে বিচ্ছেদের নোটিশ তুলে দেন। বিশেষ দিনে তার অনুভূতি নিয়ে এভাবে ছেলেখেলা করবেন তার স্বামী, মনে পড়লেই ভিজে উঠছে তার চোখ।

পুরো ঘটনাকে তিনি ‘পরিকল্পিত’ আখ্যা দিয়েছেন।বার্তায় সেলিনা লেখেন, গত বছরের ১১ অক্টোবর। ঘড়িতে রাত ১টা। প্রতিবেশীদের সাহায্যে অস্ট্রিয়া ত্যাগ করেছিলেন।

নিজের সম্মান, সন্তান এবং ভাইকে রক্ষা করতেই দেশ ছেড়ে পালানো ছাড়া তার আর কোন উপায় ছিল না। সেলিনা বলেন, নিরুপায় হয়ে খুব সামান্য টাকা নিয়ে তিনি ভারতে ফিরে আসেন। নতুন করে জীবন শুরু করতে বাধ্য হন।

সেলিনার আরও দাবি, অস্ট্রিয়ার পারিবারিক আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে তিন সন্তানের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তিনি সন্তানদের প্রতিপালনের অধিকার থেকেও বঞ্চিত।

বার্তায় প্রাক্তন অভিনেত্রী লেখেন, “আমার হৃদয় ভেঙে গিয়েছে।” তার বিরুদ্ধে সন্তানদের উস্কানি দেওয়া হচ্ছে, এমনও অভিযোগ তার।

 

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au