বাংলাদেশ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আহ্বায়ক কমিটির মেয়াদ বাড়লো

  • 4:23 pm - January 16, 2026
  • পঠিত হয়েছে:২৫২ বার
শিক্ষা মন্ত্রণালয়

মেলবোর্ন, ১৬ জানুয়ারি- দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত আহ্বায়ক বা অ্যাডহক কমিটির মেয়াদ বাড়িয়েছে সরকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের চলমান পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠিয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হিসেবে বর্তমানে যারা দায়িত্ব পালন করছেন, তাদের মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হলো। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং প্রশাসনিক ব্যস্ততার কারণে নতুন করে নির্বাচন বা পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া আপাতত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

সরকারি নীতিমালা অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হলে নির্দিষ্ট নিয়মে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের জন্য নির্বাচন আয়োজনের বিধান রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় সেই প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রম যাতে ব্যাহত না হয় এবং স্বাভাবিক ধারাবাহিকতা বজায় থাকে, সে লক্ষ্যেই বর্তমান কমিটির মেয়াদ সাময়িকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

অফিস আদেশে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে বর্ধিত মেয়াদের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হতে পারে।

এই শাখার আরও খবর

‘মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে ভারত-ইসরায়েলের অক্ষশক্তি তৈরির শঙ্কা আছে’

বাংলাদেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা চুক্তিতে’ যুক্ত হলে ভারত, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে পাল্টা একটি অক্ষশক্তি গড়ে ওঠার আশঙ্কা…

হামলা হলে সীমান্তের বাইরেও জবাব দেবে ইরান: মোজতবা খামেনি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে সামরিক অভিযান চালালে তার জবাব দেশের সীমান্তের বাইরেও দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা…

পরীক্ষার ফল বিপর্যয়ে ভূমিকা রানী দাসের আত্মহত্যা, কী জবাব দেবেন শিক্ষামন্ত্রী?

ওটিএন বাংলা রিপোর্ট : এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর লক্ষ্মীপুরের কমলনগরে ভূমিকা রানী দাস (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, পরীক্ষার ফল প্রকাশের…

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার…

রাজশাহীতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণী, চলছে বিয়ের প্রস্তুতি

ওটিএন বাংলা রিপোর্ট : প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে রাজশাহীর পুঠিয়ায় এক হিন্দু যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন ২২ বছর বয়সী এক মুসলিম তরুণী। গত দুদিন…

ইরানে সম্ভাব্য হামলা নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে জটিল মোড় নিয়েছে। একদিকে ইরানে সামরিক হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে পর্দার আড়ালে কূটনৈতিক সমাধানের পথ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au