সর্বশেষ

জুবিনের মৃত্যু ঘিরে রহস্য, মুখ খুলল সিঙ্গাপুর পুলিশ

  • 4:46 pm - January 16, 2026
  • পঠিত হয়েছে:৫৭ বার

মেলবোর্ন, ১৬ জানুয়ারি- ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের অকালমৃত্যুর চারমাস পেরিয়ে গেলেও শোকের রেশ কাটেনি এখনো। তবে এবার তার মৃত্যুরহস্যের বিস্ফোরক তথ্য সামনে আনল সিঙ্গাপুর পুলিশ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি সিঙ্গাপুরের একটি আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করে পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিংয়ে নামার সময় জুবিন গর্গ মদ্যপ ছিলেন। প্রাথমিক অবস্থায় তিনি লাইফ জ্যাকেট পরলেও কিছুক্ষণ পরই তা খুলে ফেলেন।

পরবর্তী সময়ে ফের পানিতে নামার আগে প্রশিক্ষকরা তাকে লাইফ জ্যাকেট পরার অনুরোধ জানালেও তিনি তা কানে তোলেননি। পুলিশের মতে, এই অসাবধানতাই অকাল মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাকে। তদন্ত প্রতিবেদনে জুবিনের শারীরিক পরীক্ষার চাঞ্চল্যকর তথ্যও তুলে ধরা হয়েছে।

সিঙ্গাপুরের আইন অনুযায়ী, ১০০ মিলিলিটার রক্তে ৮০ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া স্বাভাবিক ধরা হলেও জুবিনের শরীরে এর পরিমাণ ছিল ৩৩০ মিলিগ্রাম। স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় চার গুণ বেশি মদ্যপান করেছিলেন তিনি। এছাড়া তার হোটেল কক্ষ থেকেও ৭৫০ মিলিলিটারের মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে ‘নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে’ যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় নিখোঁজ হন জুবিন এবং পরে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়। এর পর তার মৃত্যুর কারণ নিয়ে অনেক ধোঁয়াশা সৃষ্টি হলেও সিঙ্গাপুর পুলিশের এই নতুন দাবি সেই সব বিতর্ককে ভিন্ন দিকে ধাবিত করল।

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au