বিশ্ব

রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করল মিয়ানমার

  • 6:24 pm - January 17, 2026
  • পঠিত হয়েছে:২১৪ বার
এক দশক পর জাতিসংঘের আদালতে শুরু হয়েছে রোহিঙ্গা গণহত্যার বিচার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জানুয়ারি- নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলায় নিজেদের অবস্থান তুলে ধরতে শুরু করেছে মিয়ানমার। শুনানির প্রথম দিনে দেশটির পক্ষ থেকে গণহত্যার সব অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে। মিয়ানমার সরকারের প্রতিনিধি কো কো হ্লাইং আদালতে বলেন, এই মামলায় অভিযোগকারী দেশ গাম্বিয়া গণহত্যার পক্ষে পর্যাপ্ত ও গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

আইসিজেতে দেওয়া বক্তব্যে কো কো হ্লাইং দাবি করেন, মিয়ানমারের বিরুদ্ধে আনা অভিযোগগুলো বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় এবং আইনি দৃষ্টিকোণ থেকে সেগুলো টেকসইও নয়। তিনি বলেন, অভিযোগগুলো অনুমাননির্ভর এবং সুনির্দিষ্ট প্রমাণের অভাবে এগুলোকে গণহত্যার পর্যায়ে ফেলা যায় না।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে মামলার বাদী পক্ষের হয়ে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাওদা জ্যালো আদালতে বলেন, মিয়ানমার সরকার একটি সুপরিকল্পিত গণহত্যামূলক নীতি অনুসরণ করে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালিয়েছে। তার বক্তব্যে ২০১৭ সালের রাখাইন রাজ্যের সামরিক অভিযানের প্রসঙ্গ তুলে ধরা হয়, যেখানে ব্যাপক হত্যাকাণ্ড, গ্রাম ধ্বংস, ধর্ষণ এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করার অভিযোগ রয়েছে।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের সময় হাজার হাজার রোহিঙ্গা নিহত হন এবং প্রাণ বাঁচাতে প্রায় ৭ লাখ ৪০ হাজারের বেশি মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। পরবর্তীতে ২০১৮ সালে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত প্রতিবেদনে মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে রাখাইন রাজ্যে গণহত্যা এবং অন্যান্য এলাকায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য তদন্তের সুপারিশ করা হয়।

তবে মিয়ানমার সরকার শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। বর্তমান সামরিক জান্তা সরকারের ভাষ্য অনুযায়ী, ওই সময়কার সামরিক অভিযান কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্য করে নয়, বরং সশস্ত্র বিদ্রোহী ও সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত হয়েছিল।

শুক্রবার আইসিজেতে শুনানিকালে কো কো হ্লাইং বলেন, রাখাইন রাজ্যে সন্ত্রাসী তৎপরতা চলতে থাকলে রাষ্ট্র হিসেবে মিয়ানমারের নিশ্চুপ থাকা সম্ভব ছিল না। তার দাবি, যে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শব্দটি আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে, সেটি আসলে একটি সামরিক পরিভাষা, যা বিদ্রোহ দমন বা সন্ত্রাসবাদবিরোধী অভিযানের ক্ষেত্রেই সাধারণত ব্যবহার করা হয়।

২০২১ সালে নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম আন্তর্জাতিক কোনো আদালতে এত বড় আইনি লড়াইয়ে অংশ নিচ্ছে মিয়ানমার। বিশ্লেষকদের মতে, এই মামলার চূড়ান্ত রায় শুধু আন্তর্জাতিক পরিসরে মিয়ানমারের অবস্থান নির্ধারণেই নয়, বরং রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির প্রশ্নেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au