সর্বশেষ

বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখমের অভিযোগে জামায়াত নেতা কারাগারে

  • 3:28 am - January 18, 2026
  • পঠিত হয়েছে:২৪৩ বার
বজলুর রহমান

মেলবোর্ন, ১৮ জানুয়ারি- বরগুনার পাথরঘাটা উপজেলায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি বজলুর রহমান। তিনি পাথরঘাটা পৌর জামায়াতের আমির। শনিবার সকাল ১৭ জানুয়ারি পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বরগুনা আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনা-২ আসনের পাথরঘাটা উপজেলায় দীর্ঘদিন ধরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে একাধিকবার সংঘর্ষ, হামলা ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় একাধিক মামলা দায়ের করা হয়।

সম্প্রতি বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় পাথরঘাটা থানায় দায়ের করা একটি মামলায় বজলুর রহমানকে এজাহারভুক্ত আসামি করা হয়। তদন্তের অগ্রগতির ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন, কাউকে দলীয় পরিচয়ের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে না। মামলার এজাহার ও তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী আইনগত প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের মোট ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলাহ আল মাসুদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au