Uncategorized

ভবঘুরের ছদ্মবেশে সাত মাসে ৬ খুন করেন সিরিয়াল কিলার সম্রাট

  • 7:09 pm - January 19, 2026
  • পঠিত হয়েছে:২১২ বার
ভবঘুরের ছদ্মবেশে দীর্ঘ সাত মাস ধরে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে গেছেন মশিউর রহমান ওরফে সম্রাট। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জানুয়ারি- ভবঘুরের ছদ্মবেশে দীর্ঘ সাত মাস ধরে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে গেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। বাইরে থেকে মানসিক ভারসাম্যহীন মনে হলেও বাস্তবে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ মোট ছয়জনকে হত্যা করেছেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন সম্রাট বলে জানিয়েছে পুলিশ।

গত রোববার বিকেলে সাভার থানার সামনে থেকে সম্রাটকে আটক করে পুলিশ। এর আগে শনিবার রাতে সাভার পৌর এলাকার পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভেতর থেকে এক কিশোরীসহ দুইজনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার পর সম্রাটকে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার তাকে ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

এই ঘটনায় সাভার থানার উপপরিদর্শক সাখাওয়াত ইমতিয়াজ বাদী হয়ে রোববার রাতে একটি মামলা করেন। মামলায় সম্রাটসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ওই একই পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে গত বছরের আগস্ট থেকে চলতি জানুয়ারি পর্যন্ত মোট পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে সাভার থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, সম্রাট বাইরে থেকে পাগলের মতো আচরণ করলেও প্রকৃতপক্ষে তিনি পাগল নন। তিনি মানসিক বিকারগ্রস্ত হলেও সচেতনভাবেই হত্যাগুলো করেছেন। এখন পর্যন্ত ছয়টি হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে। প্রত্যেককে শ্বাসরোধে হত্যা করা হয় এবং এর মধ্যে তিনজনের মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। নিহতদের মধ্যে মাত্র একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্ত অনুযায়ী সম্রাট প্রথম হত্যাকাণ্ড করেন ২০২৫ সালের ৪ জুলাই। ওই দিন রাতে সাভার মডেল মসজিদের সামনে আসমা বেগম নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। এরপর ২৯ আগস্ট সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতরে এক যুবককে হত্যা করে মরদেহ পুড়িয়ে দেন। এর প্রায় এক মাস পর, ১১ অক্টোবর, একই স্থানে আরও এক নারীর মরদেহ উদ্ধার হয়। এই হত্যার দায়ও সম্রাট স্বীকার করেছেন।

পরবর্তী সময়ে ১৯ ডিসেম্বর আবারও ওই কমিউনিটি সেন্টারের ভেতরে এক যুবককে হত্যা করেন তিনি। সর্বশেষ শনিবার রাতে এক কিশোরীসহ দুজনকে হত্যার পর তাদের মরদেহ আগুনে পুড়িয়ে ফেলা হয়।

সাভার থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন জানান, কমিউনিটি সেন্টারের ভেতরে যাদের হত্যা করা হয়েছে, তাদের বেশিরভাগই ভবঘুরে বলে ধারণা করা হচ্ছে। রোববার সেখানে আরও এক ভবঘুরে নারীকে দেখা গিয়েছিল। জিজ্ঞাসাবাদে সম্রাট জানিয়েছেন, ওই রাতেই তাকেও হত্যার পরিকল্পনা ছিল।

হেলাল উদ্দিন আরও বলেন, সম্রাট দেড় বছরের বেশি সময় ধরে থানার আশপাশ এলাকায় ঘোরাফেরা করতেন। প্রতিদিন ভিন্ন ভিন্ন পোশাক পরতেন এবং অসংলগ্ন কথা বলতেন। এসব কারণে স্থানীয়রা তাকে মানসিক রোগী মনে করতেন। তবে পুলিশ বলছে, এটি ছিল তার ছদ্মবেশ।

অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, রিমান্ড মঞ্জুর হলে সম্রাটকে আরও গভীরভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। ছয়টি হত্যাকাণ্ড ছাড়াও তিনি আরও কোনো হত্যার সঙ্গে জড়িত কি না এবং এসব ঘটনায় অন্য কেউ সম্পৃক্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au