সর্বশেষ

বার্সা শিবিরে যোগ দিল ১৫ বছর বয়সী বিস্ময় বালক ইব্রিমা টুনকারা

  • 8:04 am - January 24, 2026
  • পঠিত হয়েছে:১৩৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ জানুয়ারি-লামিন ইয়ামালের পর এবার আরও এক কিশোরকে সিনিয়র দলে যুক্ত করলো বার্সেলোনা। ১৫ বছর বয়সী বিস্ময় বালক ইব্রিমা টুনকারার সঙ্গে চুক্তি সেরেছে ক্লাবটি।
আরেক ইয়ামাল পেতে যাচ্ছে বার্সেলোনা।

সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ফুটবলের দলবদল বিষয়ক নির্ভযোগ্য সূত্র ও ইতালিয়ান সংবাদিক ফ্র্যাবিজিও রোমানো জানান, নতুন রত্নের আগমণ ঘটছে। তবে চুক্তির মেয়াদ ও অর্থের বিষয়ে কিছু জানা যায়নি। এ মিডফিল্ডারের চুক্তি কার্যকর হবে আগামী মার্চে, ১৬ বছরে পা রাখার পর।

স্পেনের ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, লা মাসিয়ায় দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই সিনিয়র দলে সুযোগ পেয়েছে টুনকারা। বয়সভিত্তিক স্বাভাবিক ধাপ পেরোনোর আগেই গত গ্রীষ্মে তাকে তুলে নেয়া হয় পল প্লানাসের অধীনে যুবা ‘এ’ (হুভেনিল এ) দলে।

শারীরিক শক্তি ও কারিগরি দক্ষতার অনন্য সমন্বয়ে অল্প সময়েই নজর কেড়েছে টুনকারা। ইউরোপের একাধিক বড় ক্লাব তাকে দলে টানার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিজেদের প্রতিভাকে ধরে রাখতে সক্ষম হয়েছে বার্সেলোনা।

পেদ্রো ভিয়ার ও ওরিয়ান গোরেনের মতো প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যেও টুনকারার উন্নতি নিয়ে সন্তুষ্ট ক্লাব কর্তৃপক্ষ। তবে প্রথম দলে সুযোগ পাওয়ার বিষয়ে তাকে ধৈর্য ধরতে বলা হয়েছে।

বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনায় টুনকারার নাম যে গুরুত্বের সঙ্গেই বিবেচিত হচ্ছে, এই চুক্তি তারই স্পষ্ট ইঙ্গিত। প্রতিভা এবং সামর্থ্যের জানান দিতে পারলে এ কিশোর বার্সার জন্য আরেক ইয়ামাল হয়ে উঠতে পারে।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au