সর্বশেষ

মাশরাফীরা বাংলাদেশে থাকতে পারলে সাকিবও থাকতে পারবে: আসিফ আকবর

  • 6:50 am - January 25, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ জানুয়ারি-দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। আওয়ামী লিগ সরকারের পতনের পর দেশে তার বিরুদ্ধে হত্যা মামলাও দায়ের করা হয়েছিল। সর্বশেষ ভারত সিরিজের পর বাংলাদেশের জার্সি গায়ে খেলা হয়নি বাঁহাতি এই অলরাউন্ডারের। তীব্র আন্দোলনের ফলে দেশের মাটিতে টেস্ট খেলে অবসরের চাওয়াও পুরণ হয়নি সাকিবের।

ফলে সাকিবের ভবিষ্যৎ নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। তবে জাতীয় দলে খেলতে না পারলেও সাকিব নিয়মিত অংশ নিয়েছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও আবুধাবি টি-টেনে খেলেছেন তিনি। এবার তার জন্য খুলে গেছে জাতীয় দলের দরজাও। বিসিবি জানিয়েছেন জাতীয় দলে তাকে ফেরানোর জন্য তৈরি বিসিবি।

বিশেষ করে বিসিবি পরিচালক আসিফ আকবর দুজন ক্রিকেটারের উদাহরণ টেনে বলেছেন তারা বাংলাদেশে থাকলে সাকিবও থাকবেন। আওয়ামী লিগ সরকারের এমপি ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তিনিও বাংলাদেশে অবস্থান করছেন। ফলে সাকিবের দেশে ফিরতে কোনো অসুবিধা দেখছেন না আসিফ।

তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সে ক্ষেত্রে বাংলাদেশ দুই-তিনটি উদাহরণ আছে। এক মাশরাফী। সে বাংলাদেশে অবস্থান করছে। ৩ আগস্টের পর আরেকজন ক্রিকেটারও বাংলাদেশে অবস্থান করছে। ওই দুজন যদি থাকতে পারে সাকিব আল হাসান কেন নয়।’

সাকিবকে নিয়ে আসিফ আরও যোগ করেন, ‘সাকিব সংসদ সদস্য হওয়ার আগে বাংলাদেশের প্লেয়ার ছিল। বাংলাদেশে সাকিবের ন্যাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই জায়গা থেকেই তাকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া।’

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au