বাংলাদেশ

খেলার মাঠে কিশোরদের কান ধরিয়ে উঠবস করালেন সর্বমিত্র চাকমা

  • 2:11 am - January 26, 2026
  • পঠিত হয়েছে:২৬৪ বার
ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জানুয়ারি- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কিশোরদের কান ধরে উঠবস করানোর ঘটনায় প্রশাসনিক দায়িত্ব, ক্ষমতার সীমা এবং ছাত্র প্রতিনিধিত্বের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এমন শাস্তিমূলক আচরণ কতটা গ্রহণযোগ্য, তা নিয়েই এখন মূলত সমালোচনা জোরালো হচ্ছে।

ঘটনাটি ঘটে গত ৬ জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলতে আসা প্রায় ৩০ জন কিশোর ও তরুণকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কান ধরিয়ে উঠবস করান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

রোববার মাস্টার দা সূর্যসেন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান মিশু ফেসবুকে ভিডিওটি পোস্ট করে বিষয়টি প্রকাশ্যে আনেন। পোস্টে তিনি অভিযোগ করেন, ডাকসুর একজন সদস্য নিজেকে কার্যত প্রক্টরের ভূমিকায় বসিয়ে বহিরাগত কিশোরদের শাস্তি দিয়েছেন। তার ভাষায়, বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে আসা কোনো কিশোর যদি নিয়ম ভঙ্গ করে থাকে, তবে তার বিচার করার এখতিয়ার প্রশাসনের, কোনো ছাত্র প্রতিনিধির নয়। তিনি এটিকে ক্ষমতার অপব্যবহার এবং ভিন্নধারার শাসন ব্যবস্থার উদাহরণ হিসেবেও উল্লেখ করেন।

ভিডিওতে দেখা যায়, কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব কোণায় প্রায় ৩০ জন কিশোর ও তরুণ সারিতে দাঁড়িয়ে কান ধরে উঠবস করছেন। তাদের সামনে লাঠি হাতে দাঁড়িয়ে আছেন সর্বমিত্র চাকমা। দৃশ্যটি দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি শৃঙ্খলা রক্ষার উদ্যোগ নাকি প্রকাশ্য অপমানের মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা।

সমালোচনার মুখে সর্বমিত্র চাকমা গণমাধ্যমে দেওয়া বক্তব্যে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের মাঠে নিয়মিতভাবে বাইরের লোকজন খেলতে আসে এবং তাদের বাধা দিলে ইট-পাটকেল নিক্ষেপের মতো ঘটনাও ঘটে। মাঠের আশপাশে চুরি-ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন এবং বহুবার নিষেধ করার পরও বহিরাগতদের প্রবেশ বন্ধ হয়নি।

কান ধরিয়ে উঠবস করানোর বিষয়টি স্বীকার করে তিনি বলেন, সেদিন সেখানে প্রক্টরিয়াল টিমের সদস্য ও অন্যান্য কর্মচারীরাও উপস্থিত ছিলেন। তার দাবি, টেকসই কোনো সমাধান না থাকলে পরিস্থিতি সামাল দিতে তাকে উদ্যোগ নিতে হয়েছে।

ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানান সর্বমিত্র চাকমা। আরমান হোসেন বলেন, বহিরাগতদের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে বলে তারা বারবার প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সে কারণেই তারা মৌখিকভাবে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেছেন।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদের বক্তব্য বিষয়টিকে আরও বিতর্কিত করে তুলেছে। তিনি বলেন, কোনো ছাত্র প্রতিনিধি আদৌ এভাবে শাস্তি দিতে পারেন কিনা, সেটি সরলভাবে বলা যায় না। আগে পুরো ঘটনা বুঝতে হবে। ভিডিওটি দেখার পরই বিস্তারিত মন্তব্য করা সম্ভব বলে জানান তিনি।

এই ঘটনায় মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, শৃঙ্খলা রক্ষার নামে একজন ডাকসু সদস্যের এমন আচরণ কতটা বৈধ এবং নৈতিক। সমালোচকরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে আইন প্রয়োগের দায়িত্ব প্রশাসনের। ছাত্র প্রতিনিধি হয়ে প্রকাশ্যে শাস্তি দেওয়া হলে তা ক্ষমতার অপব্যবহার ও ভীতির সংস্কৃতি তৈরি করতে পারে। একই সঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ও মানবিক আচরণের সঙ্গেও সাংঘর্ষিক বলে মত দিচ্ছেন অনেকে।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au