সর্বশেষ

টি টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা করলেও পাকিস্তানের ভাগ্য ঝুলছে সরকারের সিদ্ধান্তে

  • 3:59 am - January 26, 2026
  • পঠিত হয়েছে:২৭৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ জানুয়ারি-আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে এখনও সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে দলটি। আকিব জাবেদ জানিয়েছেন, নির্বাচক হিসেবে তারা তাদের কাজটা করেছেন। পিসিবির নির্বাচক দলের সদস্যের মতে, বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেয়ায় আইসিসির কড়া সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। পাশাপাশি সরকার চাইলে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বয়কট করতে পারে পাকিস্তান, এমন ইঙ্গিতও দিয়ে রেখেছেন পিসিবির চেয়ারম্যান।

নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটনদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। কয়েকবার চিঠি চালাচালির পর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কয়েক দফা বৈঠক করে তারা। তবে বাংলাদেশের পরিস্থিতির কথা তেমন আমলে নেয়নি আইসিসি।

ক’দিন আগে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এক বোর্ড সভায় বাংলাদেশ ইস্যুতে ভোটাভুটি হয়, আর সেখানেই হেরে যায় বাংলাদেশ। ১৫ ভোটের মধ্যে কেবলমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষ নিয়েছে। বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছিল পাকিস্তান। গুঞ্জন উঠেছিল, আইসিসি যদি বাংলাদেশের দাবি মেনে না নেয়, তাহলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। এমন ইঙ্গিত দিয়েছেন পিসিবি চেয়ারম্যান।

এছাড়া রশিদ লতিফ, মোহাম্মদ শেহজাদ, শহীদ আফ্রিদিরাও দাঁড়িয়েছেন বাংলাদেশের পক্ষে। পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে সেটি তিনি সমর্থন করবেন।

এত কিছুর মাঝেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিশ্বকাপ বয়কটের আলোচনার মধ্যে কেন স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেই ব্যাখ্যাও চাওয়া হয়েছিল আকিব জাবেদের কাছে।

তিনি বলেন, ‘আমরা নির্বাচক, আর আমাদের কাজ হলো দল নির্বাচন করা। আমরা সময়সীমার খুব কাছাকাছি সময়ে দল ঘোষণা করেছি। সরকার আমাদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে, তাই আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না। চেয়ারম্যানও তাই বলেছেন, তাই আমরা তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবো।’

এই শাখার আরও খবর

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au