এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…
মেলবোর্ন ২৬ জানুয়ারি-বিপিএলের দ্বাদশ আসরের পর্দা নেমেছে গত শুক্রবার। চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। মাঠ থেকে হোটেল পর্যন্ত তাদের শিরোপা জয়ের উল্লাস ছিল চোখে পড়ার মতো। এবার ট্রফি নিয়ে রাজশাহীতে বিজয় প্যারেড করবেন নাজমুল হোসেন শান্তরা।
ঢাকায় উল্লাস শেষে চ্যাম্পিয়ন রাজশাহী দল যাচ্ছে নিজ শহরে। আজ স্থানীয় সময় সকালেই রাজশাহী পৌঁছাবেন শান্তরা। এরপর সারা দিনব্যাপী রাজশাহীতে থাকবেন ক্রিকেটাররা।
দলের ১৫ ক্রিকেটারদেরকে সঙ্গ দেবেন কোচিং স্টাফের সদস্যরাও।
ছাদখোলা বাসে করে রাজশাহীর কয়েকটি দর্শনীয় স্থানে ঘুরবেন ক্রিকেটাররা। এরপর বাংলাদেশ সময় বিকেল নাগাদ আবার ফিরে আসবেন ঢাকাতে। যদিও দলটির সকল বিদেশি ক্রিকেটার দল ছাড়ায় শুধু দেশি ক্রিকেটার নিয়েই হবে এই আনন্দ যাত্রা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au