অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি
ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…
মেলবোর্ন ২৬ জানুয়ারি- নিউজ টোয়েন্টিফোরে সংবাদ প্রচারের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বাংলাদেশ ছাড়ার বিষয়টি নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনা তীব্র হয়। অস্ট্রেলিয়া সফরের আগে কয়েকটি গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, তিনি বাংলাদেশেই থাকবেন এবং আজও বিসিবির কার্যালয়ে নিয়মিত অফিস করবেন। তবে এসব বক্তব্যের পরও শেষ পর্যন্ত গভীর রাতে দেশ ছাড়েন বিসিবি সভাপতি।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, নির্ধারিত সূচির বাইরে রাতের ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। তার এ আকস্মিক প্রস্থান নিয়ে বিসিবির অভ্যন্তরীণ কার্যক্রম ও চলমান কিছু ইস্যু ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে।
এর আগে নিউজ টোয়েন্টিফোরে প্রচারিত প্রতিবেদনে বুলবুলের বিদেশযাত্রা নিয়ে আলোচনা শুরু হলে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। তখন গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি দেশেই থাকার কথা বললেও বাস্তবে তার দেশত্যাগ সেই বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিসিবির নেতৃত্ব ও স্বচ্ছতা নিয়ে ক্রীড়ামহলে আলোচনা অব্যাহত রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au