সর্বশেষ

টানা চতুর্থবার ফাইনালে সাবালেঙ্কা, নাম লিখালেন ২৪ বছরের পুরনো রেকর্ডে

  • 4:11 am - January 30, 2026
  • পঠিত হয়েছে:১১২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ জানুয়ারি-টানা চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন আরিনা সাবালেঙ্কা। নারী এককের সেমিফাইনালে এলিনা সভিতোলিনাকে ৬-২ ও ৬-৩ সেটে হারিয়েছেন তিনি।

সাবালেঙ্কা অস্ট্রেলিয়ান ওপেনের শেষ তিনটি আসরেই ফাইনাল খেলেছেন। ২০২৩ ও ২০২৪ সালে শিরোপা জেতা এই বেলারুশিয়ান ২০২৫ সালে হেরে যান যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কীসের বিপক্ষে।

সভিতোলিনাকে হারিয়ে সাবালেঙ্কা ২৪ বছরের পুরনো রেকর্ডে নাম তুলেছেন। টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠা তৃতীয় নারী তিনি। এই প্রতিযোগিতায় শেষ খেলোয়াড় হিসেবে টানা চতুর্থবার বা তার বেশি ফাইনাল খেলেছেন মার্টিনা হিগিন্স। ৬ বার ফাইনালে উঠা সাবেক সুইস তারকা সবশেষ শিরোপার জন্য লড়াই করেছেন ২০০২ সালে।

এবারের ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ কাজাখস্তানের এলেনা রায়বাকিনা। সেমিফাইনালে রায়বাকিনা যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৫-৩ ও ৭-৬ (৯-৭) সেটে হারিয়েছেন। রায়বাকিনার এটা অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় ফাইনাল, ২০২৩ সালে সাবালেঙ্কার কাছে হেরে শিরোপা হারিয়েছিলেন তিনি। এবার হারবেন, না হারাবেন?

মেলবোর্নের রড লেভের অ্যারেনায় সাবালেঙ্কা ও রায়বাকিনার ফাইনালটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায়।

এই শাখার আরও খবর

তুরস্কে সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক আন্দ্রে ওনানা

তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ক্যামেরুনের এই গোলরক্ষক ও…

আড়াই মাসে পর্যটনকেন্দ্রে ২৫ মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গত আড়াই মাসে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও পানিতে ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন, পানিতে ডুবে ১০…

মোবাইল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে হত্যা: ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মোবাইল ফোন…

জর্ডানের চার্চে বন্দুকধারীদের হামলায় নিহত ৭, আহত ৪০

জর্ডানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কারাক প্রদেশের একটি চার্চে শেষকৃত্যানুষ্ঠান চলাকালে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। শুক্রবার (২৩ অক্টোবর)…

অচেতন করে করতেন ধর্ষণ, পরে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়াতেন মাদরাসার হুজুর ইউসুফ

পাবনার সদর উপজেলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক নামের এক মাদরাসার হুজুরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। ওই ছাত্রীর অভিযোগ, এর আগেও তাঁকে…

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au